দিলীপ ঘোষের গড়ে তৃণমূলে যোগদানের হিড়িক, শ'য়ে শ'য়ে বিজেপির তফশিলি সম্প্রদায়ের নেতা-কর্মীদের দলবদল

বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূলে (Trinamool Congress) যোগদানের হিড়িক লেগেছে। তারই মধ্যে উপনির্বাচনে বিজেপি (BJP) হারে দলের মধ্যে বিভিন্ন নেতার বেসুরো মন্তব্য বাড়ছে। তারই মধ্যে বড় ভাঙন দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ

বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূলে (Trinamool Congress) যোগদানের হিড়িক লেগেছে। তারই মধ্যে উপনির্বাচনে বিজেপি (BJP) হারে দলের মধ্যে বিভিন্ন নেতার বেসুরো মন্তব্য বাড়ছে। তারই মধ্যে বড় ভাঙন দিলীপ ঘোষের (Dilip Ghosh) গড়ে। এদিন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার এসটি মোর্চার সভাপতি-সহ কয়েকশো নেতা-কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন।

বিজেপিতে বড় ভাঙন

বিজেপিতে বড় ভাঙন

এদিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নারায়ণগড়ে প্রায় সাড়ে চারশোর মতো বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দেন। এঁগের বেশিরভাগই এলাকার তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মানুষজন। তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরার কাছ থেকে দলীয় পতাকা তুলে নেন দলবদলকারীরা।

তৃণমূলে যোগ দিলেন যাঁরা

তৃণমূলে যোগ দিলেন যাঁরা

এদিন যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন, বিজেপির সাংগঠনিক জেলার এসটি মোর্চার সহসভাপতি রামচন্দ্র টুডু, নারায়ণগড় মধ্য মণ্ডলের এসটি মোর্চার সভাপতি টিপু কিস্কু, সহ সভাপতি মন্টু টুডু, ১৫ নম্বর শক্তি কেন্দ্রের প্রমুখ রামনাথ হাঁসদা, ১৭ নম্বর শক্তি কেন্দ্রের প্রমুখ লক্ষ্মীকান্ত গিরি, এলাকায় নেতা কালিপদ বাস্কে, সাহেব মুর্মু, বীরেশ কোটাল, সুনীল মণ্ডল, রতন মল্লিক। দলত্যাগীরা সবাই ব্লক বিজেপির বিভিন্ন পদে ছিলেন। ফলে এলাকায় বিজেপির সংগঠনে বড় ধাক্কা বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত

মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত

আগেকার সবার দলবদলের মতোই এদিনও দলবদলকারী বিজেপির নেতা কর্মীরা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান। তাঁরা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বস্তরে উন্নয়ন ঘটিয়ে চলেছেন। তাঁদের অভিযোগ বিজেপি সাধারণ মানুষ এবং আদিবাসীদের জন্য কোনও কাজ করছে না। অন্যদিকে বিভেদের বিষ ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার পাশাপাশি তাঁর উন্নয়নের সঙ্গী হতেই এই যোগদান। পাশাপাশি বিজেপি অন্তর্কলহের অভিযোগও করেছেন তাঁরা। দলবদলকারীরা বলেছেন, ৪ কেন্দ্রের উপনির্বাচনে প্রমাণিত হয়েছে, দিদির বিকল্প কেউ নেই।

এলাকায় আরও দলবদল হবে

এলাকায় আরও দলবদল হবে

তৃণমূলের জেলা সভাপতি এলাকায় আরও দলবদল হবে বলে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তফশিলি জাতি ও উপজাতির নেতা-কর্মীরা এলাকায় বিজেপির শক্তি ছিল। এঁদের দলবদলে এলাকায় তৃণমূল শক্তিশালী হল। তিনি দাবি করেছেন, এলাকার আরও অনেকেই তৃণমূলে যোগ দিতে চাইছেন। তাঁদের যোগদান পর্বও শীঘ্রই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। তিনি বলেছেন, ক্ষমতার লোভ দেখানো বিজেপি বিধানসভা ভোটের পরে চুপসে গিয়েছে। নেতা-কর্মী-সাধারণ মানুষ, সবারই মোহভঙ্গ হচ্ছে। এঁরাই তৃণমূলের সাথী হচ্ছেন বলে দাবি করেছেন ওই নেতা।
উপনির্বাচনের ফল প্রকাশের পরে জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ইঙ্গিত করেছেন। অন্যদিকে তথাগত রায়ের মতো প্রবীণ নেতা দিলীপ ঘোষের দল ছেড়ে দেওয়ার পরামর্শের জবাবে বলেছেন, তিনি নিজের থেকে দল ছাড়বেন না। সেই পরিস্থিতিতে এদিনের এই দলবদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+