তৃণমূলের দিকে ঝুঁকছেন বিজেপির বিধায়ক-সাংসদরাও! মুকুলের বাড়িতে বৈঠকে বাড়ল জল্পনা

তৃণমূলের দিকে ঝুঁকছেন বিজেপির বিধায়ক-সাংসদরাও! মুকুলের বাড়িতে বৈঠকে বাড়ল জল্পনা

একুশের নির্বাচনের পর ঘটনা পরম্পরা ভাবিয়ে তুলেছে গেরুয়া শিবিরকে। যেভাবে দিনের পর দিন বিজেপিতে বেসুরো হচ্ছেন হেভিওয়েট নেতারা, তাতে জল্পনা বেড়েই চলেছে তৃণমূলে ঘরওয়াপসির। তৃণমূল ভোট ফুরনোর পর থেকেই দাবি করে আসছে, বিজেপির সাংসদ-বিধায়করা অনেকেই তাঁদের দিকে পা বাড়িয়ে রয়েছেন, শুধু সবুজ সংকেতের অপেক্ষা।

কারা যাবেন দল ছেড়ে, তা জানতে মুখিয়ে বিজেপি

কারা যাবেন দল ছেড়ে, তা জানতে মুখিয়ে বিজেপি

বিজেপিও ভয়ে সসেমিরা হয়ে আছে। কারা যাবেন দল ছেড়ে, তা জানতে মুখিয়ে আছে। আর তৃণমূল কী অবস্থান নেয় দলবদলুদের দলে ঠাঁই দিতে, তার দিকেও তাকিয়ে রয়েছে। তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে মনে করেছিল গেরুয়া শিবিরও। কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিতে ভাঙন-আতঙ্ক যাচ্ছে না, জল্পনা বাড়ছে

বিজেপিতে ভাঙন-আতঙ্ক যাচ্ছে না, জল্পনা বাড়ছে

তৃণমূল এখনও দলবদলুদের নিয়ে কোনও সিদ্ধান্ত না নিলেও বিজেপিতে ভাঙন-আতঙ্ক যাচ্ছে না। এদিকে দিলীপ ঘোষের ডাকা বৈঠকে না গিয়ে সাংসদ সৌমিত্র খাঁ হাজির হয়েছেন মুকুল রায়ের বাড়িতে। সেখানে রাজনৈতিক গুরুর সঙ্গে আলাপচারিতা করেছেন। এই বৈঠকের ফলে সৌমিত্র খাঁকে নিয়ে জল্পনা আরও বেড়েছে।

মুকুলের বাড়িতে সৌমিত্র, যোগসূত্র রয়েইছে

মুকুলের বাড়িতে সৌমিত্র, যোগসূত্র রয়েইছে

রাজনৈতিক মহলও বিশ্বাস করতে পারছে না, সৌমিত্র খাঁ শুধু কাকীমা (মুকুল-জায়া কৃষ্ণা রায়)-র খোঁজ নিতে গিয়েছিলেন মুকুল রায়ের বাড়িতে। সৌমিত্রর এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক কোনও অভিষন্ধি রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কয়েকদিন ধরে সৌমিত্র খাঁকে নিয়ে জল্পনা চলছে। তাঁর হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া, দিলীপ ঘোষের ডাকা বৈঠকে না যাওয়া, তারপর মুকুল রায়ের বাড়িতে আসার পিছনে একটা যোগসূত্র রয়েছে।

মুকুল থেকে সৌমিত্র, নানা জল্পনার বাতাবরণ

মুকুল থেকে সৌমিত্র, নানা জল্পনার বাতাবরণ

নির্বাচনের পর থেকে মুকুল রায় নানা জল্পনার বাতাবরণ তৈরি করেছেন। কখনও মৌনী থেকে, কখনও কর্মসূচিতে গরহাজির থেকে। তারপর মুকুল-পুত্র শুভ্রাংশুর ফেসবুক পোস্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুকুল-জায়াকে দেখতে আসা, দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের বিতর্ক আর সবশেষে মুকুল-শুভ্রাংশু-সৌমিত্রর বৈঠক। এ সবই হয়েছে বিশেষ কোনও উদ্দেশে।

দলবদলু নেতারা যাঁরা তৃণমূলে ফেরার জন্য মুখিয়ে

দলবদলু নেতারা যাঁরা তৃণমূলে ফেরার জন্য মুখিয়ে

পরিবর্তনের যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিপুল জনাদেশ নিয়ে তৃণমূল সরকার গঠন করেছে ২০২১-এ। তারপর থেকেই দলবদলু নেতারা তৃণমূলে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। তাঁরা চিঠি লিখে আবেদন করেছেন তৃণমূলে ফেরার জন্য। সোনালি গুহ, সরলা মুর্মু, অমল আচার্য, দীপেন্দু বিশ্বাসদের দল ভারী হয়ে চলেছে প্রতিদিনই।

মুকুলের নেতৃত্বে বিজেপির একটা অংশ তৃণমূলে ঝুঁকছে

মুকুলের নেতৃত্বে বিজেপির একটা অংশ তৃণমূলে ঝুঁকছে

মুকুলের ঘর থেকে ভাঙন শুরু হতে পারে, এমন আভাসও মিলেছিল শুভ্রাংশুর ফেসবুক পোস্ট থেকে। তার আগে থেকে অনেক মুকুল-ঘনিষ্ঠ বেসুরো বাজছিলেন। আর মুকুল রায়ও ভোটে জেতার পর থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছেন বিজেপি থেকে। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত- সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ। তাই জল্পনা থামছে না। আর মুকুলের নেতৃত্বে যদি বিজেপির একটা অংশ তৃণমূলের দিকে ঝোঁকে তবে তা বিজেপির কাছে বড় ধাক্কা খাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+