তৃণমূলের দিকেই কি ঝুঁকে বিজেপি বিধায়ক! কার্যালয় থেকে মোদী-শাহের ছবি সরতেই জল্পনা

চার বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর থেকে বেসুরো বাজছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি ধারাবাহিকভাবে একটা একটা করে পদক্ষেপ নিয়ে চলেছেন।

চার বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর থেকে বেসুরো বাজছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি ধারাবাহিকভাবে একটা একটা করে পদক্ষেপ নিয়ে চলেছেন। যে পদক্ষেপ তাঁর দলবদলের বার্তাই দিয়ে চলেছে সর্বদা। এবার তিনি এমন এক পদক্ষেপ নিলেন, যাতে তাঁর বিজেপি ছাড়ার ইঙ্গিত একেবারেই স্পষ্ট।

বিজেপি বিধায়কের অফিস থেকে সরল মোদী-শাহের ছবি

বিজেপি বিধায়কের অফিস থেকে সরল মোদী-শাহের ছবি

রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী শুধু যে মুখে সরব হয়েছেন তা নয়, তিনি কাজেও বিদ্রোহের সুর তুলে দিয়েছেন। ইতিমধ্যে তিনি তাঁর অফিস থেকে সরিয়ে দিয়েছেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ছবি। এবার কৃষ্ণ কল্যাণীর অফিস থেকে সরল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি।

বিজেপি ছেড়ে বিধায়ক ফিরতে পারেন পুরনো দল তৃণমূলে!

বিজেপি ছেড়ে বিধায়ক ফিরতে পারেন পুরনো দল তৃণমূলে!

কৃষ্ণ কল্যাণীর এদিনের পদক্ষেপের পর রাজনৈতিক মহল মনে করছে, তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা।। বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ তিনি করেই চলেছেন। এবার জল্পনা শুরু হয়েছে তাঁর দলবদল নিয়ে। তিনি তাঁর নতুন দল বিজেপি ছেড়ে যে কোনও দিন ফিরতে পারেন পুরনো দল তৃণমূলে, তারই কাউন্টডাউন শুরু হয়েছে মোদী-শাহের ছবি অফিস থেকে সরানোর পর।

কৃষ্ণ কল্যাণীর নিজস্ব কার্যালয় থেকে সরল মোদীর ছবি

কৃষ্ণ কল্যাণীর নিজস্ব কার্যালয় থেকে সরল মোদীর ছবি

রায়গঞ্জের অশোকপল্লির পেট্রল পাম্পের সামনে বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নিজস্ব কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ের সামনেই ছিল নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত একটি ফ্লেক্স। সেই ফ্লেক্স সরিয়ে দেওয়া হল কার্যালয়ের সামনে থেকে। এমনকী বিজেপি শীর্ষ নেতৃত্বের সমস্ত ছবিই সরিয়ে দেওয়া হয় কার্যালয় থেকে।

দেবশ্রী চৌধুরীর ছবি সরিয়ে কটাক্ষ বিজেপি বিধায়কের

দেবশ্রী চৌধুরীর ছবি সরিয়ে কটাক্ষ বিজেপি বিধায়কের

সপ্তাহ দুয়েক আগে সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। শুধু দেবশ্রী চৌধুরীর ছবি সরানোই নয়, কৃষ্ণ কল্যাণী সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি তাঁকে হারানোর চেষ্টা করেছিলেন। এমনকী এই কেন্দ্র থেকে তিনি বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও ছিল তাঁর। তিনি নাকি মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়েও ছিলেন।

বিধায়কের বর্তমান ক্রিয়াকলাপ দলবদলের সম্ভাবনাই উসকে দিচ্ছে

বিধায়কের বর্তমান ক্রিয়াকলাপ দলবদলের সম্ভাবনাই উসকে দিচ্ছে

এখন দেবশ্রী চৌধুরীর পর যখন দলের একেবারে শীর্ষসারির নেতা মোদী-শাহের ছবি পর্যন্ত কার্যালয় থকে সরিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে এর পিছনে কোনও অভিষন্ধি রয়েছে। তিনি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন বলেই ধরে নেওয়া যা বলে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেইমতো কৃষ্ণ কল্যাণীর বর্তমান ক্রিয়াকলাপ দলবদলের সম্ভাবনাই উসকে দিচ্ছে।

মোদীর ছবি যখল সরল, বিধায়ক কখন কলকাতায়

মোদীর ছবি যখল সরল, বিধায়ক কখন কলকাতায়

সম্প্রতি উত্তরদিনাজপুরেরই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে কানাঘুযো শুরু হয়েছে। তিনি আবার বর্তমানে কলকাতায় রয়েছেন বলেও খবরে প্রকাশ। ফলে জল্পনা দ্বিগুণ বেড়েছে। বিজেপি দাবি করেছে, কৃষ্ণ কল্যাণী তাঁদের সঙ্গেই রয়েছেন। তৃণমূল অবশ্য এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।

মোদীর ছবি সরানো প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী

মোদীর ছবি সরানো প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী

কৃষ্ণ কল্যাণীও তৃণমূলে যোগদানের ব্যাপারে স্পিকটি নট। তিনি শুধু বলেন, কলকাতায় আছি, রায়গঞ্জের অফিসে কী হয়েছে জানি না। তবে যেটুকু শুনলাম কয়েকটি ফ্লেক্স সরানো হয়েছেছ। সেগুলো নষ্ট হয়ে গিয়ে হেলে পড়েছিল। তাই সরানো হয়েছে। যা বলার রায়গঞ্জে ফিরে বলব। এখন কিছুই বলব না।

বিজেপির নয়া সভাপতিকে নিয়ে বেসুরো বিধায়ক

বিজেপির নয়া সভাপতিকে নিয়ে বেসুরো বিধায়ক

সম্প্রতি বিজেপিতে রাজ্য সভাপতি বদল হয়েছেন। উত্তরবঙ্গ থেকে সাংসদ সুকান্ত মজুমদারকে বেছে নেওয়া হয়েছে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে। তারপরেও বিজেপিতে ফাটল চওড়া হচ্ছে। বেসুরো বিধায়ক কৃষ্ণ কল্যাণী নতুন সভাপতির সমালোচনাও করতে ছাড়েননি। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে তিনি প্রশ্ন তুলে দিলেন তাঁর অনভিজ্ঞতা নিয়ে। সুকান্তবাবু বয়সে নবীন। তিনি গোটা রাজ্যের দায়িত্ব কীভাবে সামলাবেন, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে বিধায়কের মত

বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে বিধায়কের মত

কৃষ্ণ কল্যাণী আরও বলেন, বিজেপি একজন প্রবীণ ও অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিককে এই দায়িত্ব দিতে পারত। আর তার আগে সকলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে। কিন্তু ঘোষণার পূর্ব মূহূর্ত পর্যন্ত রাজ্য নেতৃত্ব জানতে না রাজ্য সভাপতি পরিবর্তনের বিষয়টি। আমরা বিধায়করা তো নয়ই, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ংও জানতেন না এই সিদ্ধান্তের কথা। বিজ্ঞপ্তি প্রকাশের পরই তা সকলের নজরে আসে।

পথ পরিবর্তন করে বিজেপি বিধায়ক কি এবার তৃণমূলে!

পথ পরিবর্তন করে বিজেপি বিধায়ক কি এবার তৃণমূলে!

বিজেপি বিধায়ককে এর আগে দেখা গিয়েছিল দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে সরব হতে। তারপর বিজেপির নেতৃত্ব পরিবর্তন হওয়ার পর তিনি নতুন ক্যাপ্টেনের সমালোচনা করতেও ছাড়লেন না। সবশেষ তিনি মোদী-শাহের ছবি সরিয়ে দিলেন নিজের অফিস থেকে। তারপর ধরে নেওয়াই যায় তিনি পথ পরিবর্তন করতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+