একের পর এক অভিযোগ, রাজ্য জুড়ে থানা ও এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। তবে এবার পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, দিনের পর দিন বিভিন্ন জায়গায় পুলিশের অত্যাচার বাড়ছে।

ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। তবে এবার পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, দিনের পর দিন বিভিন্ন জায়গায় পুলিশের অত্যাচার বাড়ছে। এপ্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যদি এই পুলিশি অত্যাচার না কমে, তাহলে দলের কর্মীরা রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি এসপি অফিস ঘেরাও করবেন।

একের পর এক অভিযোগ, রাজ্য জুড়ে থানা ও এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলীপ ঘোষের

মেদিনীপুরে দলীয় কর্মীদের সভায় তিনি বলেন, দিনের পর দিন কর্মীদের ওপর পুলিশি অত্যাচার বাড়ছে। এই অত্যাচার না কমলে রাজ্যের প্রত্যেকটি থানা এবং এসপি অফিস ঘেরাও করা হবে।

তাঁর অভিযোগ, মহিলারা, যাঁরা তাঁদের অভিযোগ জানাচ্ছেন, তাঁদের ওপরও হামলা করা হচ্ছে। কেননা পুলিশ নিজের ওপর বিশ্বাস হারিয়েছে বলে মনে করেন দিলীপ ঘোষ। পাশাপাশি শান্তি স্থাপনের পুলিশ ব্যর্থ বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতি চলতে থাকলে থানা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, শাহিনবাগের মতো বিক্ষোভ প্রায় সব জায়গাতেই হচ্ছে। তিনি বলেন মোদী সরকার প্রত্যেকের কথাই শুনবে। ভারতে গণতন্ত্র আছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন পশ্চিমবঙ্গেই গণতন্ত্র নেই। কেননা রাজ্যে বিজেপিকে রোড শো আর সভা করতে দেওয়া হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+