মৃত বা আক্রান্ত কমতে পারে, তবে টোটাল কেস কিভাবে কমে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির অমিত মালব‍্য

মৃত বা আক্রান্ত কমতে পারে, তবে টোটাল কেস কিভাবে কমে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির অমিত মালব‍্য

বাংলায় করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিয়ে হিসেব গড়মিলের অভিযোগ বিজেপি আগেই তুলেছিল। এবার নির্দিষ্টভাবে মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি জেলা নিয়ে পরপর দুদিনের হিসেব তুলে ধরে আক্রান্ত কমিয়ে দেখার অভিযোগ তুলল বিজেপি। দলের তরফে অমিত মালব্য দুদুটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এনিয়ে।

মুর্শিবাদার জেলা নিয়ে অভিযোগ

মুর্শিবাদার জেলা নিয়ে অভিযোগ

অমিত মালব্যের অভিযোগ, মুর্শিদাবাদে বড় সংখ্যায় পরিযায়ী শ্রমিক রয়েছে। এছাড়া দিল্লির নিজামুদ্দিন ফেরতও অনেক রয়েছে। সেই জেলাতেই দুদিনে মোট সংখ্যা কমেছে। সরকারি রিপোর্টে যেখানে ৪ মে করোনা আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছিল ২, সেখানে পরের দিন আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে ১। তিনি প্রশ্ন তুলেছেন, সক্রিয় আক্রান্তের সংখ্যা কমতে পারে, কিন্তু মোট সংখ্যা কীভাবে, কমে।

জলপাইগুড়ি জেলা নিয়ে প্রশ্ন

জলপাইগুড়ি জেলা নিয়ে প্রশ্ন

অপর একটি পোস্টে অমিত মালব্য বলেছেন শুধু মুর্শিদাবাদই নয়, জলপাইগুড়িতেও হয়েছে একই ঘটনা। সেই জেলায় বিজেপি সাংসদকে ঘরের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। উল্লেখ করে তিনি বলেছেন ৪ মে সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল সব মিলিয়ে আক্রান্ত ৫ জন। ঠিক পরের দিন সরকারি রিপোর্টেই বলা হচ্ছে আক্রান্তের সংখ্যা ৪ জন।

হাওড়া প্রশাসনের শান্তি মিছিল নিয়ে কটাক্ষ করেছিলেন মালব্য

হাওড়া প্রশাসনের শান্তি মিছিল নিয়ে কটাক্ষ করেছিলেন মালব্য

এর আগে অমিত মালব্য টিকিয়াপাড়ায় প্রশাসনের শান্তি মিছিল নিয়ে কটাক্ষ করেছিলেন। তিনি লিখেছিলেন শতাধিক মানুষকে নি.ে শান্তি মিছিল করছেন তৃণমূলের স্থানীয় নেতারা। টিকিয়াপাড়া প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শান্তির জন্য যে ব্যাকুল তা প্রমাণ হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+