অর্জুনের কথা মিলে গেল! মমতার প্রতি সৌমিত্র খাঁর করজোড়ে প্রার্থনা নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের
অর্জুনের কথা মিলে গেল! মমতার প্রতি সৌমিত্র খাঁর করজোড়ে প্রার্থনা নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের
রাজ্যে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা (Coronavirus)। সেই পরিস্থিতিতে ৪ পুর কর্পোরেশনে ( municipal election) এমাসের নির্বাচন করানোর বিরুদ্ধে মত প্রকাশ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শাসকদল ঢাল হিসেবে ব্যবহার করছে রাজ্য নির্বাচন কমিশনকে। বিজেপি রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan) বিষয়টি নিয়ে করজোড়ে আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি।

সৌমিত্রের করজোড়ে আবেদন
বাঁকুড়ায় সাংবাদিক সম্মেলন করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেছেন, খেলা, মেলা, উৎসব করার জেরে এই রাজ্যে করোনা বৃদ্ধি হয়েছে। এই পরিস্থিতিতে পুরসভা নির্বাচন করানো উচিত নয়। চার-পাঁচমাস পরে করোনার প্রকোপ কমলে পুরসভা নির্বাচন করা হোক। সেই সময়েই তিনি মুখ্যমন্ত্রীর প্রতি করজোড় করে আবেদন করেন। তিনি বলেছেন, বাংলার মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেবেন না। প্রসঙ্গত বুধবারে রাজ্যে করোনা আক্রান্ত একদিনে ৫০০০ হাজার বেড়েছে।

দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যে করোনার বর্তমান পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন সৌমিত্র খাঁ। তিনি বলেছেন, ২৫ ডিসেম্বরের আগে আর বর্তমান করোনা পরিস্থির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। রাজ্যে পুরসভাগুলির বেশির ভাগেরই আড়াই বছরের বেশি সময় ধরে নির্বাচন স্থগিত রয়েছে। যেগুলির পরিচালনা করছে তৃণমূলের লোকেরাই। তাই যদি চার থেকে পাঁচমাস পরে নির্বাচন করা হয়, তাহলে কোনই সমস্যা হওয়ার কথা নয়। রাজ্যে করোনার সংক্রমণ কমার পরেই পুরসভা নির্বাচন করানোর পক্ষপাতী তিনি।

নিশানা রাজ্য নির্বাচন কমিশনারকেও
রাজ্যে পুর নির্বাচন করানো নিয়ে সৌমিত্র খাঁ নিশানা করেছেন রাজ্যের নির্বাচ কমিশনারকেও। তিনি বলেছেন, নির্বাচন কমিশনার বৃদ্ধ। সুব্রত মুখোপাধ্যায়ের কাছে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার করেছিলেন।
তবে শুধু সৌমিত্র খাঁই নন, পুর নির্বাচন স্থগিত করার পক্ষে মত প্রকাশ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও। তিনি রাজ্য সরকারের পানশালা খুলে, পাঠশালা বন্ধের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি নির্বাচন স্থগিত করার দাবি তুললেই তৃণমূল বলবে ভয় পাচ্ছে, সেই কারণেই এই দাবি।

তৃণমূলের কটাক্ষ
তৃণমূলের তরফ থেকে সৌমিত্র খাঁ-এর মন্তব্যকে কটাক্ষ করা হয়েছে। তারা বলছে, কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির যতজন প্রার্থী জিতেছে, তাঁরা একটি স্কুটারে চেপেই পুরসভায় যেতে পারবেন। সেই পরিস্থিতিতেই ভোট হতে চলেছে অন্য পুরসভাগুলিতে। সৌমিত্র খাঁ বুঝে গিয়েছেন, রাজ্যের পুরসভাগুলিতে বিজেপির তরফে জয় সম্ভব নয়। সেই কারণে এই মন্তব্য বলেই মনে করছে তৃণমূল। এক্ষেত্রে অবশ্য তৃণমূলের কথার সঙ্গে মিলে যাচ্ছে অর্জুন সিং-এর কথা।












Click it and Unblock the Notifications