নেতাজি জয়ন্তীতে ভাটপাড়া কাণ্ড নিয়ে শাহের কাছে নালিশ অর্জুন সিংয়ের, ৫ তৃণমূল নেতার বিরুদ্ধে FIR
নেতাজি জয়ন্তীতে ভাটপাড়া কাণ্ড নিয়ে শাহের কাছে নালিশ অর্জুন সিংয়ের, ৫ তৃণমূল নেতার বিরুদ্ধে FIR
প্রাণঘাতী হামলা হয়েছে তাঁর উপর। ভাটপাড়ার ঘটনা নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন িসংয়ের। ভাটপাড়ার ৫ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন তিনি। গতকাল নেতাজি জয়ন্তীতে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল ভাটপাড়ায়।

অমিত শাহকে নালিশ
ভাটপাড়ায় নেতাজি জয়ন্তীতে ধুন্ধুমার ঘটনা নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ ঠুকলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন, তাঁর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে তাঁর গাড়ির কাচ। তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে। তাঁর দিকে বন্দুক তাক করা হয়েছিল বলেও অভিযোগ করেেছন তিনি। দেহরক্ষীদের জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে অভিযোগ করেছেন অমিত শাহ।

৫ তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর
ভাটপাড়ার ঘটনায় ৫ তৃণমূল নেতার বিরুদ্ধে ভাটপাড়া থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। যে পাঁচ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তার মধ্যে রয়েছেন, গোপাল রাউত, অমিত সাউ, অরুণ সাউ ও নুর আলম। গতকাল ধুন্ধুমার ঘটনা ঘটেছিল ভাটপাড়ায়। নেতাজির মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি তুমুল জায়গায় পৌঁছে যায়। বিজেপি সাংসদকে রীতিমত তাড়া করে এলাকা থেকে বের করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাটপাড়ায় অশান্তি
ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া। গতকাল ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি স্মরণের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে তড়িঘড়ি মালা দিয়ে আসেন বিজেপি বিধায়ক পবন িসং এবং অর্জুন সিং। তারপরে পবন সিং মাস্ক বিলি করছিলেন। খবর পেয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাধা দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তারপরেই সেখানে হাজির হন অর্জুন সিং। উত্তেজনা আরও চরমে পৌঁছয়। অর্জুন সিংকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করতে থাকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এলাকা ছেড়ে চলে যান অর্জুন সিং।

৭ রাউন্ড গুলি
গতকাল ভাটপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৭ রাউন্ড গুলি চালাতে হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল সকালে ধুন্ধুমার পরিস্থিতির পর দুপুরে গঙ্গা জল দিয়ে নেতাজির মূর্তির শুদ্ধিকরণ করে তৃণমূল কংগ্রেস। তারপরে ফের তারা নেতাজি জয়ন্তীর অনুষ্ঠান করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications