সিঙ্গুরের ছায়া গজলডোবায়! মমতার স্বপ্নের প্রকল্প নিয়ে কৃষক আন্দোলনের নেপথ্যে বিজেপি

সিঙ্গুরের ছায়া এবার গজডলডোবায়। এবার যে উত্তরবঙ্গের সিঙ্গুর হয়ে উঠতে পারে গজলডোবা, এখন থেকেই সেই আশঙ্কা তৈরি হয়েছে।

সিঙ্গুরের ছায়া এবার গজডলডোবায়। এবার যে উত্তরবঙ্গের সিঙ্গুর হয়ে উঠতে পারে গজলডোবা, এখন থেকেই সেই আশঙ্কা তৈরি হয়েছে। ঠিক যেভাবে সিঙ্গুরের জমি আন্দোলনের রাশ নিজের হাতে নিয়েছিল তৃণমূল, সেভাবেই গজলডোবার রাস কেড়ে নিল বিজেপি। বিজেপি কৃষক মোর্চার নেতৃত্বে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নামছেন এলাকার অনিচ্ছুক কৃষকরা।

সিঙ্গুরের ছায়া গজলডোবায়! মমতার স্বপ্নের প্রকল্প নিয়ে কৃষক আন্দোলনের নেপথ্যে বিজেপি

গজলডোবায় তিস্তা নদীর তীরে পর্যটক হাব গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে যেতেই মাথাচাড়া দিয়েছে কৃষক আন্দোলন। ২১০ একর জমির উপর 'ভোরের আলো' নামে পর্যটক হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তা এখন আন্দোলনের মুখে অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে।

আন্দোলনকারী কৃষকদের দাবি, প্রস্তাবিত পর্যটক হাবের জন্য ভূমি রাজস্ব অফিসাররা জমি জরিপের কাজ শুরু করেন, কিন্তু কৃষকরা কিছুই জানতে পারেনি। তার ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কাছ থেকে জানতে পারে, জমি অধিগ্রহণ করবে রাজ্য সরকার। সেই কারণেই মাপজোক। এই ভোরের আলো প্রকল্পের জন্য একটি বোর্ডও তখন লাগিয়ে দেওয়া হয়।

কৃষকদের দাবি, তিস্তা নদী চর সংলগ্ন জমি তিন ফসলি। সেই এলাকার মানুষ মূলত কৃষিজীবী। বাম সরকার আমলে তাদের জমির পাট্টা দেওয়া হয়েছিল। ভূমি রাজস্ব দফতরের কাছে সমস্ত নথিও রয়েছে। তা সত্ত্বেও কৃষকদের অন্ধকারে রেখে এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে সরকার। তাই প্রতিবাদে গর্জে ওঠে গদলডোবাবাসী।

সিঙ্গুরের ছায়া গজলডোবায়! মমতার স্বপ্নের প্রকল্প নিয়ে কৃষক আন্দোলনের নেপথ্যে বিজেপি

আর আন্দোলনের আঁচ পেতেই, বিজেপি তা লুফে নিয়েছে। এদিন সকালে সরকারি কর্মীরা জমি অধিগ্রহণের জন্য পৌঁছতেই এলাকার কৃষকরা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে দেখে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন পুলিশ কর্তারা।

আন্দোলনকারীরা স্পষ্টতই জানিয়ে দেন, জমি অধিগ্রহণের সিদ্ধান্ত কিছুতেই মানা হবে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই এখানে কৃষকদের অন্ধকারে রেখে জমি চেষ্টা করছে। তাই এই আন্দোলন চলবে। এই কৃষক আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপি কৃষকশাখার রাজ্য সম্পাদক অরুণ মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+