TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক, 'গরুর গাড়ির হেডলাইড' বলে কটাক্ষ তথাগতর
TMC-র সর্বভারতীয় সভাপতি অভিষেক, 'গরুর গাড়ির হেডলাইড' বলে কটাক্ষ তথাগতর
বঙ্গে মোদী রথকে থামিয়ে দিয়ে এবার দিল্লির উদ্দেশ্যে কুচকাওয়াজের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল৷ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেছে তৃণমূল৷ এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপির তথাগত।

ওয়ানইন্ডিয়ার বাংলার সাক্ষাৎকারে যা বললে তথাগত
রবিবার ওয়ানইন্ডিয়া বাংলায় সাক্ষাৎকার দেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল৷ অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হয়েছেন, এবিষয়ে কী বলবেন? এ নিয়ে প্রশ্ন করা হলে তথাগত বলেন যে দলটার বাংলার বাইরে কোনও অস্তিত্ব নেই সেই দলটার আবার সর্বভারতীয় সভাপতি! এটা ওই গরুর গাড়ির হেডলাইটের মতো। কেউ চাইলে লাগাতেই পারে কিন্তু কোনও কাজে লাগে না৷

মোদীর বিপক্ষমুখ নন মমতা!
আগামী লোকসভা নির্বাচনে মোদীর সবচেয়ে বড় বিপক্ষ মুখ কী মমতা? এ প্রশ্নের উত্তরেও বিজেপির বরিষ্ঠ নেতা তথাগত রায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক নেত্রী। সারা দেশে ওর সেই গ্রহণযোগ্যতা নেই৷ মোদীর সামনে বিপক্ষ তুলে ধরার ক্ষমতা কোনও রিজিওনাল দলের নেই৷ সেটা কোনও জাতীয় দলের পক্ষেই সম্ভব। তৃণমূল আগে জাতীয় দল হোক, তারপর এসব কথা আলোচনা করা যাবে।

তথাগতর ফেসবুক পোস্ট
সোশ্যাল মাধ্যম ফেসবুকেও এ নিয়ে মুখ খুলেছেন তথাগত, একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের বেশ কিছু সর্বভারতীয় পদের ঘোষণা হল। আমার একটা বহুদিন আগে দেখা নাটকের কথা মনে পড়ে গেল ! 'গরুর গাড়ির হেডলাইট'!
মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব থেকে অবসর গ্রহণের পর বঙ্গ-রাজনীতিতে ফিরেছেন তথাগত। এ বিষয়েও তিনি ওয়ানইন্ডিয়া বাংলাকে জানিয়েছেন, 'আমাকে দল যখন যা দায়িত্ব দিয়েছে সেটাই পালন করেছি।' আগামী দিনে নির্বাচন লড়তেও কি দেখা যাবে তাঁকে? এ প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন বঙ্গ-বিজেপির অনেক নেতার কাজকর্ম নিয়েই অসন্তুষ্ট তথাগত রায়৷












Click it and Unblock the Notifications