'ভয় পেয়েছেন মমতা', নবান্ন অভিযানের আগে কটাক্ষ সুকান্ত-দিলীপের
'ভয় পেয়েছেন মমতা', নবান্ন অভিযানের আগে কটাক্ষ সুকান্ত-দিলীপের
নবান্ন অভিযান ঘিরে তৎপরতা তুঙ্গে বিজেপি শিবিরে। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার মমতাকে নিশানা করে বলেছেন, ভয় পেয়েছেন মমতা, সেকারণে সরকার থরহরি কম্প। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির নবান্ন অভিযান ঘিরে চরম তৎপরতা দেখা গিয়েছে পুলিশের। শহরের একাধিক রাস্তায় পুলিশি ব্যারিকেড তৈরি করা হয়েছে।

মমতাকে নিশানা সুকান্তর
বিজেপির নবান্ন অভিযান ঘিরে তৎপরতা তুঙ্গে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের শৃঙ্খলার অবনতি একাধিক ইস্যুতে বিজেপির এই নবান্ন অভিযান। ঝড়-জল উপেক্ষা করেই বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে অংশ েনবেন বলে হুঙ্কার দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নবান্ন অভিযান শুরু করার আগে সুকান্ত মজুমদার হুঙ্কার দিয়েছেন,' বিজেপির নবান্ন অভিযানকে ভয় পেয়েছেন মমতা। সেকারণেই পুলিশের এই তৎপরতা। চোরেদের মনে এই ভয় দেখে ভাল লাগছে।'

দিলীপের নিশানা
সুকান্ত মজুমদারের পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি কটাক্ষ করে বলেছেন, 'যেভাবে পুিলশ শহরজুড়ে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে তাতে স্পষ্ট তাঁরা ভয় পেয়েছে। কিসের ভয় পাচ্ছেন মমতা' নবান্ন অভিযানকে ভয় পাচ্ছেন মমতা। এতেই স্পষ্ট সরকার ভয় পেয়েছে। দুর্নীতিতে যে সরকার ভরে গিয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে। তীব্র নিশানা করেছেন দিলীপ ঘোষ।

কোন কোন দিক থেকে মিছিল
শহরে তিনদিক থেকে মিছিল হবে। তিনদিকের মিছিলে থাকবেন তিন নেতা। কলেজ স্কোয়ার থেকে আসা মিছিলের নেতৃত্বে থাকবেন দিলীপ ঘোষ। হাওড়া ময়দান থেকে আসা মিছিলের নেতৃত্বে থাকবেন সুকান্ত মজুমদার। আর
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। এই তিন রাস্তাতেই মিছিল আটকানোর সব রকম প্রস্তুতি সেরে ফেলেছে পুলিশ। রাস্তা খুঁড়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। প্রস্তুত রাখা হয়েছে জলকামান। ২০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। বাঁশ, গার্ডরেল, অ্যালুমিনিয়ামের ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে।

কত পুলিশ মোতায়েন
বিজেপির নবান্ন অভিযান ঘিরে তৎপরতা তুঙ্গে। নজিরবিহীন নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা শহর। অশান্তি রুখতে ১৮ জন ডেপুটি কমিশনার, ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইন্সপেক্টর এবং ৫ জন জয়েন্ট পুলিশ কমিশনার ও স্পেশাল পুলিশ কমিশনার মোতায়েন করা হয়েছে। এছাড়াও একাধিক উচ্চপদস্থ পুলিশকর্তা দায়িত্বে থাকবেন। বিজেপি কর্মীদের রুখতে ৫টি জল কামান , ২টি বজ্র , এবং কাঁদানে গ্যাস প্রস্তুত রাখা হয়েছে।
ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। শহরের এতাধিক জায়গায় বিজেপি কর্মীদের মিছিল আটকানো হচ্ছে।












Click it and Unblock the Notifications