পার্ক সার্কাসে সিএএ বিরোধী মঞ্চে মৃতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন সায়ন্তনের, পাল্টা দিলেন পার্থ
পার্ক সার্কাসে সিএএ বিরোধী মঞ্চে মৃত মহিলার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
পার্ক সার্কাসে সিএএ বিরোধী মঞ্চে মৃত মহিলার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি এদিন বলেন আগে চিহ্নিত করুন, তিনি ভারতীয় না বাংলাদেশি। একইসঙ্গে তিনি বলেন, ভারতীয় মুসলিমদের কোনও ভয় নেই, তাদের এদেশ থেকে তাড়ানো হবে না।

সিএএ বিরোধী মঞ্চে মৃত্যু প্রৌঢ়ার
৭ ডিসেম্বর থেকে পার্ক সার্কাসে শুরু হয়েছে সিএএ বিরোধী অবস্থান। সেই দিন থেকেই মঞ্চে হাজির ছিলেন সিআইটি রোডের বাসিন্দা সামিদা খাতুন। শনিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আন্দোলনকারীরাই জানিয়েছেন, প্রৌঢ়ার উচ্চরক্তচাপ ও ডায়াবিটিস ছিল।

মৃতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন বিজেপির
এদিন বিজেপি নেতা সায়ন্তন বসুকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি মৃতের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলেন। বলেন, আগে চিহ্নিত করুন তিনি ভারতীয় না বাংলাদেশি।

'ভারতীয় মুসলিমদের কোনও ভয় নেই'
সায়ন্তন বসু আরও বলেন, সিএএ নিয়ে ভারতীয় মুসলিমদের কোনও ভয় নেই। তাদের দেশ থেকে তাড়ানো হবে না। কিন্তু বাংলাদেশি মুসলিমদের দেশ থেকে তাড়ানো হবে।

বর্বর সরকার, বললেন পার্থ
এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি কেন্দ্রের সরকারকে বর্বর এবং অমানবিক সরকার বলে অভিহিত করেছেন।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications