নৈহাটি বিস্ফোরণ হল খাগড়াগড় ২.০, কারণ ব্যাখ্যা সায়ন্তন বসুর! মমতাকে আক্রমণ
নৈহাটির বিস্ফোরণকে খাগড়াগড়ের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর অভিযোগ, খাগড়াগড়ের মতো নৈহাটির বিস্ফোরণেও জামাত যোগ রয়েছে। যোগ রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের।
নৈহাটির বিস্ফোরণকে খাগড়াগড়ের ঘটনার সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর অভিযোগ, খাগড়াগড়ের মতো নৈহাটির বিস্ফোরণেও জামাত যোগ রয়েছে। যোগ রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন তিনি। নৈহাটির বিস্ফোরণে প্রথম এনআইএ তদন্তে দাবি করেছিলেন স্থানীয় সাংসদ অর্জুন সিং।

নৈহাটির বিস্ফোরণে জামাত যোগের দাবি
বিজেপি নেতা সায়ন্তন ঘোষের দাবি, নৈহাটির ঘটনার পিছনেও রয়েছে জামাত যোগ। কেননা প্রথমে স্থানীয় পুলিশ বলেছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। পরে এনআইএ তদন্তে জানা যায়, ঘটনার পিছনে জামাত-উল মুজাহিদিন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত রয়েছে।

নৈহাটিতে এনআইএ তদন্তের দাবি
সায়ন্তন বসু নৈহাটির বিস্ফোরণেও এনআইএ তদন্তের দাবি করেছেন। তাঁর মতে এনআইএ তদন্ত হলেই পিছনে কাদের হাত রয়েছে বেরিয়ে আসবে। যেরকম খাগড়াগড় বিস্ফোরণে তথ্য বেরিয়ে এসেছিল এনআইএ তদন্তে।

মজুত ছিল বিস্ফোরক
সায়ন্তন বসুর অভিযোগ, নৈহাটিতে বেআইনি বাজি কারখানা বলা হলেও, সেখানে প্রচুর বিস্ফোরক মজুত ছিল। তিনি এই বিস্ফোরক মজুতের ঘটনার তুলনা করেছে খাগড়াগড়ের সঙ্গে। তাঁর দাবি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে গঙ্গার ওোপারে চুঁচুড়া পর্যন্ত।

চক্রান্তকারীদের পক্ষে মমতা
সায়ন্তন বসুর অভিযোগ বিস্ফোরণের পিছনে থাকা জামাত আর অনুপ্রবেশকারীদের বাঁচাতেই রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকাল থেকে রাত তাদের (অনুপ্রবেশকারী) হয়েই আন্দোলন করছেন বলে অভিযোগ করেছেন সায়ন্তন। তাঁর অভিযোগ নৈহাটিতে বিস্ফোরণে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশষ ফরেনসিক পরীক্ষার নামে তথ্য লোপাটের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের











Click it and Unblock the Notifications