বিজেপির নবান্ন অভিযানে তুলকালাম,পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
বিজেপির নবান্ন অভিযানে তুলকালাম,পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া ময়দান এলাকা। বিজেিপ নেতাকর্মীদের লক্ষ্য করে জলকামান ছোড়ে পুলিস। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তা ধস্তি শুরু হয়। সাঁতরাগাছি ব্রিজের কাছে পুলিস বাঁধা দেয় রাজু বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই জলকামান চালায় পুলিস। তারপরেই অসুস্থ হয়ে পড়েন বিজেিপ নেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপির নবান্ন অভিযান
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুলকালাম চলছে শহরে। মণীশ শুক্লা খুনের প্রতিবাদে গত পরশু এই অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। এতে সামিল হয়েছেন কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, দীলিপ ঘোষ সহ বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা।

রণক্ষেত্রে হাওড়া ময়দান
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়া ময়দান এলাকা। একাধিক জায়গায় পুলিসের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিস প্রতিরোধ গড়ে তোলে। জলকামান ও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। একাধিক জায়গায় পুলিসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের খণ্ডযুদ্ধ ও ধস্তাধস্তি বাধে।

অসুস্থ রাজু বন্দ্যোপাধ্যায়
সাঁতারাগাছি ব্রিজের কাছে রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা মিছিল আটকায় পুলিস। মিছিলে ছিলেন সায়ন্তন বসুও। অভিযোগ পুলিস জলকামানের সঙ্গে কেমিক্যালও স্প্রে করে। তারপরেই রাস্তায় অসুস্থ হয়ে পড়ে যান বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর তিনি নাকি রক্তবমি করতে শুরু করেছিলেন তিনি।

পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ
নবান্ন গামী একাধিক জায়গায় রাস্তায় পুলিসের সঙ্গে ঘণ্ড যুদ্ধ বেঁধেছে পুলিসের। বিজেপি কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে। খিদিরপুর, সাঁতরাগাছি সহ একাধিক জায়গায় পুলিস ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের।












Click it and Unblock the Notifications