মমতার আত্মপ্রচারে কত টাকা খরচ, করোনা বরাদ্দের তুলনা দিয়ে জানতে চাইলেন রাহুল
মমতার আত্মপ্রচারে কত টাকা খরচ, করোনা বরাদ্দের তুলনা দিয়ে জানতে চাইলেন রাহুল
মানুষ তৃণমূলের আসল রূপ জেনে গিয়েছে। করোনার আবহে প্রকাশ্যে এসেছে তৃণমূলের আসল চরিত্র। এবার বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা তৃণমূলকে নিশানা করলেন। নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। করোনা মোকাবিলায় রাজ্য ব্যর্থ বলে ব্যাখ্যা করেন তিনি।

কত টাকা আত্মপ্রচারে
রাহুল সিনহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে উৎসবের জন্য ১৩০০ কোটি টাকা দিতে পারেন। কিন্তু করোনা মোকাবিলায় মাত্র ২০০ কোটি টাকা খরচ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আবার রয়েছে তাঁর আত্মপ্রচার। তিনি কত টাকা আত্মপ্রচারের কাজে লাগিয়েছেন, তা প্রকাশ করুন অবিলম্বে।

সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে
রাহুলের আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন। তাই পর্দার আড়ালে চলে গিয়েছেন তিনি। রাজ্যের সবথেকে বরণীয় মুখ্যমন্ত্রী পদ। মুখ্যসচিবের পদও বরণীয়। অথচ এই দুই পদের অধিকারীই চলে গিয়েছেন পর্দার আড়ালে। তাঁরা কোথায় গেলেন, তাঁদের কী হল তা জানতে এবার সংবাদ মাধ্যমে নিখোঁজ বিজ্ঞাপন দিতে হবে।

রাহুলের টার্গেটে স্বরাষ্ট্র সচিবও
রাহুল সিনহা টার্গেট করেছেন স্বরাষ্ট্র সচিবকেও। তিনি বলেন, মুখ্যমন্ত্রী-মুখ্যসচিব অজ্ঞাতবাসে চলে যাওয়ার পর একাই ব্যাটিং করে যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব। এবার তিনিও কবে চলে যাবেন পর্দার আড়ালে। আসলে করোনা মোকবিলায় সব দিক দিয়ে ব্যর্থ রাজ্য। তাই এখন পর্দার আড়ালে মুখ লুকোতে হচ্ছে।

মুকুলেরও প্রশ্নবাণ
এদিন মমতা বন্দ্যোপাধ্যার বিরুদ্ধে টুইটে সরব হন মুকুল রায়ও। একদা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বর্তমানে বিজেপি নেতা মুকুল রায় প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী এখন কোথায়? তিনি কেন এই সংঙ্কটকালে বাইরে আসছেন না। রাজ্য যখন করোনার থাবায় বিপাকে কেন সামনের সারি থেকে তিনি নিজেরে সরিয়ে নিলেন।












Click it and Unblock the Notifications