মমতার মুখ্যমন্ত্রিত্বকে চ্যালেঞ্জ ছুড়লেন মুকুল, দিলেন তাঁর নামে কুকুর পোষার শর্ত

মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবই। আর যদি তা না পারি, আমার নামে কুকুর পুষবেন আপনারা।

পঞ্চায়েতের নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটানোর চ্যালেঞ্জ ছুড়লেন মুকুল রায়। শুক্রবার ঝাড়়গ্রামের গোপীবল্লভপুরে দলীয় প্রার্থী সমর্থনে প্রচার এসে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবই। আর যদি তা না পারি, আমার নামে কুকুর পুষবেন আপনারা।

মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে কুকুর পোষার শর্ত মুকুলের

মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন বাংলার বুকে ডাকাতি করছে। আমরা চোর তাড়াতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্রের সরকারের স্বপ্ন দেখেছিলাম আমরা, স্বপ্ন দেখেছিল বাংলার মানুষ। কিন্তু বাংলায় ডাকাত-সরকার আসায় মানুষের সেই স্বপ্ন ভেঙে ছারখার। বাংলায় এখন প্রকৃত পরিবর্তনের সরকার গড়তে পারে বিজেপিই।

তিনি বলেন, বিজেপিই বাংলায় পরিবর্তনের সরকার গড়বে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার মসনদ থেকে সরাবই। এটা আমাদের চ্যালেঞ্জ। এখন তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে। আর কংগ্রেস বা সিপিএম নয়, তৃণমূলের ভীতির কারণ হয়ে উঠেছে বিজেপিই।

মুকুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যত রাগ এখন আমার উপর। উনি এখন আমাকে গদ্দার বলছেন। কিন্তু তিনিও তো গদ্দারি করেছেন। কংগ্রেসের খেয়ে-পরে বিধায়ক-মন্ত্রী হয়েছেন। আপনি কেন কংগ্রেস ছাড়লেন? তাহলে সেটা কি গদ্দারি নয়? এই প্রশ্নও এবার উঠতে শুরু করেছে।

মুকুল রায় চ্যালেঞ্জ ছোড়েন, আমার বিরুদ্ধে অচ্ছতা প্রমাণ করতে পারলে রাজনীতিই ছেড়ে দেব। কিন্তু আমি যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অস্বচ্ছতা প্রমাণ করতে পারি, তাহলে ওনাকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে হবে। মুকুল রায় বলেন, আমার পরিবারের বিরুদ্ধে এখন আঙুল তোলা হচ্ছে। কিন্তু ওঁনার নিজের পরিবারের কথা কি ভেবে দেখেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+