তৃণমূলের সম্পত্তি নিয়ে বলতে সময় লাগবে! কেন মমতার সঙ্গে ছিলেন, ব্যাখ্যা মুকুলের, ভিডিও-তে দেখুন

রথ নিয়ে বলতে গিয়ে নিজের পুরনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা মুকুল রায়। কটাক্ষ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলেরও।

রথ নিয়ে বলতে গিয়ে নিজের পুরনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা মুকুল রায়। কটাক্ষ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলেরও। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল সততার সঙ্গে কাজ করা মন্ত্রীকে বাদ দিয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির ওই নেতা।

রথ হবে গেম চেঞ্জার

রথ হবে গেম চেঞ্জার

রাজ্যে এমন কী দেশেই বিজেপির রথযাত্রা গেম চেঞ্জার হবে। ঘুরিয়ে দেবহে রাজনীতির খেলা। বীরভূমের মল্লার পুরে রথযাত্রা নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা মুকুল রায়।

কেন মমতার সঙ্গে দিলেন ব্যাখ্যা

কেন মমতার সঙ্গে দিলেন ব্যাখ্যা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন, তাঁরই একসময়ের ঘনিষ্ঠ মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন ছিলেন, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। মুকুল রায় বলেন, গণতন্ত্র ফেরানোর জন্য তিনি তা করেছিলেন। চোর তাড়াতে গিয়ে ডাকাত ডেকে আনা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। যদিও নিজের এই খেদের কথা মুকুল রায় আগেও বলেছিলেন।

তৃণমূলের সততা নিয়ে প্রশ্ন

তৃণমূলের সততা নিয়ে প্রশ্ন

ফের তৃণমূলের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেন, ২০১১ থেকে ২০১৮-র মধ্যে তৃণমূলের মোট সম্পত্তি কত, তা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আর তা যোগ করলেও অনেক কোটি টাকা হয়ে যাবে। যেসব মন্ত্রীর মধ্যে সততা ছিল, তাঁদের মধ্যে থেকে একজনকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মুকুল রায়। বাড়ি, রাস্তা কিংবা শৌচাগার, রাজ্যে সব কাজেই টাকা দিতে হয় বলে অভিযোগ করেছেন তিনি।

টার্গেটে অনুব্রত মণ্ডল

এদিনের সভায় অনুব্রত মণ্ডলের নাম না করে তাঁর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন মুকুল রায়। কোনও এক মণ্ডল পদবীর লোকের সম্পত্তি ২০১১-র পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলেও অভিযোগ করে, বেশ কিছু জমির দাগ ও খতিয়ান নম্বর দেখান মুকুল রায়।

ছবি সৌজন্য: ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+