BJP Bandh: ব্যারাকপুরে রেললাইনে মিছিল কৌস্তুভ বাগচির, ধাওয়া করে সরাল পুলিশ, বারাসতে গাড়ি ভাঙচুর
ব্যারাকপুর স্টেশনে বিজেপি নেতা কৌস্তুভ বাগচিকে ঘিরে বিক্ষোভ। বনধের সমর্থনে রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। পুলিশ রীতিমতো ধাওয়া করে নিয়ে যায় বিজেপি নেতাকে। তৃণমূল কংগ্রেস কর্মীরাও স্টেশনে এসে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুরে।
রেলস্টেশন চত্ত্বরে বিজেপি-তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কৌস্তুভ বাগচিকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসকর্মীরা। লাঠিচার্জ করে পুলিশ কৌস্তুভ বাগচিকে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দেন। দফায় দফায় উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে।

ভবানীপুরে রাস্তায় নেমে হাত জোর করে বনধের সমর্থনে গাড়ি চালকদের অনুরোধ জানাতে থাকেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়। শ্যামবাজারে মেট্রো স্টেশনে শাটার নামানোর চেষ্টা করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে মিছিল করতে শুরু করেন।
মালদা শহরের ৪২০ মোর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি। আটক করা হলো বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুতপা মুখোপাধ্যায়, বিজেপি নেতা অজয় গাঙ্গুলী সহ বেশ কয়েকজনকে। বনধ সফল করতে রাস্তায় বসে গিয়ে বিক্ষোভ দেখান তারা। অন্যদিকে বনধের বিপক্ষে তৃণমূল কর্মীর সমর্থকদের আন্দোলন। এরই মধ্যে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। এরপরই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
ইসলামপুর শিবডাঙ্গিপাড়া দলীয় কার্যালয়ের সামনে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশ এসে বন্ধ সমর্থনকারীদের সরিয়ে দেন। এরপর মিছিল শুরু করে রাজ্য সড়ক ধরে ।
বিজেপি নেতৃত্বে দাবি দোকানদারদের হাত জোড় করে দোকান বন্ধ করতে অনুরোধ করেন।
বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডে বিজেপির পিকেটিং বিজেপির। বনধ এর সমর্থনে বিজেপির পিকেটিং। অপরদিকে বন্ধের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল। বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ডে পিকেটিং এর সময় বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত কে গ্রেপ্তার করে পুলিশ।
এদিনের বন্ধে দক্ষিন দিনাজপুরের বালুরঘাটে মিশ্র প্রভাব পড়েছে। বালুরঘাট শহরের বন্ধের সমর্থনে বিজেপির মিছিল বের হয়। বালুরঘাটে দোকানপাট বন্ধ। বেসরকারি বাস বন্ধ থাকলেও, সরকারি বাস চলাচল করছে। বিজেপির কর্মী সমর্থকরা স্টেট বাস চলাচলে বাধা দিতে গেলে, পুলিশ তাদের হটিয়ে দেয়। ফলে সরকারি বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অপর দিকে তৃনমুল নেতারা সর্বনাশা বন্ধ ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বিজেপির ডাকা বন্ধ এর মিশ্র প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে।।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications