রাজ্য ভবিষ্যতের কাশ্মীর! কারণ জানিয়ে মমতাকে কটাক্ষ কৈলাসের
মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে না সরাতে পারলে পশ্চিমবঙ্গ কাশ্মীরের পরিণত হবে। হাওড়ায় বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়
মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে না সরাতে পারলে পশ্চিমবঙ্গ কাশ্মীরের পরিণত হবে। হাওড়ায় বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির ফলেই পশ্চিমবঙ্গ জঙ্গিদের সুরক্ষিত আশ্রয় বলেও মন্তব্য করেছেন তিনি।

দিন কয়েক আগে আইএস-এর নাম করে একটি পোস্টার উদ্ধার হয়। তাতে বলা হয়েছিল খুব শিগগির আসছি। এদিন এসম্পর্কে মন্তব্য করতে গিয়ে কৈলাস বলেন, পশ্চিমবঙ্গে আইএস-এর কার্যকলাপ সবাইকে বিষ্মিত করেছে। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি। এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অবস্থান হওয়া নিয়েও সতর্ক করেন।
কৈলাস বিজয়বর্গীয় এদিন বলেন, এবারের নির্বাচনে বিজেপির জয় সস্পর্কে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications