শিশুপাচারকাণ্ডে ভারত-নেপাল সীমান্ত থেকে অবশেষে গ্রেফতার বিজেপি নেত্রী জুহি চৌধুরী
শিশুপাচারকাণ্ডে অবশেষে গ্রেফতার বিজেপি নেত্রী জুহি চৌধুরী। ভারত-নেপাল সীমান্তের দার্জিলংয়ের খড়িবাড়ি থেকে তাঁকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করে সিআইডি।
জলপাইগুড়ি, ১ মার্চ : শিশুপাচারকাণ্ডে অবশেষে গ্রেফতার বিজেপি নেত্রী জুহি চৌধুরী। ভারত-নেপাল সীমান্তের দার্জিলিংয়ের খড়িবাড়ি থেকে তাঁকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করে সিআইডি। তদন্তকারী আধিকারিকরা জানান, জুহি চৌধুরী নেপাল পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন। তবে সেই ছক বানচাল করে সিআইডি আধিকারিকরা জুহিকে পাকড়াও করতে সমর্থ হয়।[শিশুপাচারকাণ্ডে জুহির গ্রেফতারের পর চাপ বাড়ল বিজয়বর্গীয়-রূপা-দিলীপদের]
জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে বিজেপির মহিলা মোর্চা নেত্রী জুহি চৌধুরীর নাম জড়ানোর পরই তিনি আত্মগোপন করেন। সিআইডি আধিকারিকরা মনে করেছিলেন জুহি দিল্লিতে গা ঢাকা দিয়ে রয়েছেন। সেইমতো তাঁকে গ্রেফতার করতে দিল্লি রওনা দেন সিআইডি আধিকারিকরা। কিন্তু দিল্লিতে গিয়ে তাঁরা জানতে পারেন ভারত-নেপাল সীমান্তে রয়েছেন জুহি। তাঁর মোবাইল ট্র্যাক করে সিআইডি জানতে পারে।[শেষ রক্ষা হল না, মোবাইল ফোনই ধরিয়ে দিল বিজেপির মহিলা মোর্চা নেত্রী জুহিকে]

সেইমতো জুহিকে পাকড়াও করতে জাল গুটিয়ে আনে সিআইডি নেপাল পলানোর আগেই তাঁকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। উল্লেখ্য, গতকালই জলপাইগুড়ি শিশুপাচার কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ এনে ধৃত চন্দনা চক্রবর্তী বিজেপির মহিলা মোর্চা নেত্রী জুহি চৌধুরীর ঘাড়েই সমস্ত দায় চাপান। বললেন, 'আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এইসব কর্মকাণ্ডের জন্য দায়ী জুহিরাই।[শিশুপাচারকাণ্ডে বিজেপি নেত্রী জুহি চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের আটকাহন]
জলপাইগুড়ির 'আশ্রয়' হোমের আড়ালে শিশু পাচার চক্র চালাত বলে অভিযোগ ওঠে সংস্থার কর্ণধার তথা এলাকার প্রাথমিক স্কুলের শিক্ষিকা চন্দনা চক্রবর্তীর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করার পরই এই ঘটনায় নাম জড়িয়ে যায় বিজেপি নেত্রী জুহি চৌধুরী ও তাঁর বাবা বিজেপি নেতা রবীন্দ্রনারায়ণ চৌধুরীর। সিআইডি জানতে পারে দত্তক ব্যবসার নাম করে তাঁরা আন্তর্জাতিক শিশু পাচার চক্র চালাত। আর এই কাজ সুষ্ঠুভাবে চালাতে দিল্লিতে দরবার করতেন জুহিই।












Click it and Unblock the Notifications