'বুদ্ধিজীবীরা উচ্ছিষ্টভোগী কিছু ভাত ছড়িয়ে দিলে কুড়িয়ে খায়', বিতর্কে জয়প্রকাশ
'বুদ্ধিজীবীরা উচ্ছিষ্টভোগী কিছু ভাত ছড়িয়ে দিলে কুড়িয়ে খায়', বিতর্কে জয়প্রকাশ
বসিরহাটে বিজেপির অভিনন্দন যাত্রায় জয়প্রকাশ মজুমদার বিদ্বজনদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। "বুদ্ধিজীবীরা উচ্ছিষ্টভোগী কিছু ভাত ছড়িয়ে দিলে কুড়িয়ে খায়। ওরা সমাজকে কলুষিত করছে ওদের কথা না বলাই ভালো।"

রাজ্য সভাপতি দীলিপ ঘোষ গুলি নিদান প্রসঙ্গে ড্যামেজ কন্ট্রোলকরে বলেন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক কেন পুলিশ দার্জিলিঙে গুলি চালিয়েছিল। তারপর জবাব দেবে রাজ্যে বিজেপি। দুই নেতা দুই দু'রকম মন্তব্য রাজ্য বিজেপি নেতার মন্তব্য নিয়ে মত পার্থক্য রয়েই গেল।
এর আগে, নদিয়ার সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, যাঁরা আগুনি লাগাচ্ছেন, সম্পত্তি নষ্ট করছেন, তাঁদের কি বাপের সম্পত্তি এটা। এটা আমার-আপনার সম্পত্তি। অসম-উত্তরপ্রদেশে আমাদের সরকার এই বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি চালিয়েছে। আমরাও সুযোগ পেলে গুলি করে মারব সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের।












Click it and Unblock the Notifications