Digha: দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ, শুভেন্দুর কাঁথি 'টপকে' মমতা-সাক্ষাৎ BJP নেতার
Digha Jagannath Temple: উদ্বোধনের দিনই দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক হাজির দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের। তার কয়েক ঘণ্টা পরেই সেখানে সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কুকে নিয়ে হাজির দিলীপ।
মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করতেই বিকেলে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে মন্দিরে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন মন্ত্রী পুলক রায়, তৃণমূল নেতা কুণাল ঘোষ। অরূপের সঙ্গে হেঁটেই মন্দিরের গর্ভগৃহে সস্ত্রীক প্রবেশ করেন দিলীপ ঘোষ।

অক্ষয় তৃতীয়ায় বঙ্গ রাজনীতিতে বেনজির সৌজন্যের ছবি দিঘার জগন্নাথ মন্দিরে। সোফায় পাশাপাশি বসে একফ্রেমে ধরা পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিঘার জগন্নাথ মন্দিরের অতিথিশালায় মমতার সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। পাশে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার। হাওড়ার শ্যামপুরে ধর্মীয় অনুষ্ঠান ছিল দিলীপের। তারপরই গাড়ি না ঘুরিয়ে সোজা দিঘায় পৌঁছে গেলেন দিলীপ ঘোষ।
এদিকে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই পাল্টা কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেই কর্মসূচি করছেন শুভেন্দু। অথচ কাঁথির বুক চিড়েই দিলীপের গাড়ি ছুটল দিঘায়।
এনিয়ে শুভেন্দু বলেন, "বিরোধী দলনেতা হিসেবে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করলে উত্তর দেব। বিজেপির ব্যাপারে দলের দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞেস করবেন। দলের অবস্থান ঘোষিত হলে, তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনও ব্যক্তি কী করবেন, কী বলবেন, তার উত্তর আমি দেব না।"
মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা দিলীপের। কথোপকথনে দিলীপকে বলতে শোনা যায়, "মুখ্যসচিবের নামটা লেখা রইল। এই যে বড় কাজটা ওনার হাত দিয়ে হল কি না। উনি আমায় নেমন্তন্ন করেছেন। ওনারা সবচেয়ে বেশি পুণ্য কামালেন। আপনি পরিশ্রম করলেন, নাম তো ওনারা কামালেন। অরূপ যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম।" এরপর খোশমেজাজেই আলোচনা করতে দেখা যায় দিলীপ মমতাকে।
দিলীপের এই দিঘা সফরে স্বাভাবিকভাবেই নতুন সমীকরণের গন্ধ পাচ্ছেন অনেকেই। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপিকে কার্যত অস্বস্তিতে ফেলে দিলেন দিলীপ। তবে এক্স হ্যান্ডেলে পাঁচ ঘণ্টা আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন দিলীপ। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শেয়ার করে তিনি লেখেন, "প্রশাসনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই ভগবানের কাছে ভুলের প্রায়শ্চিত্ত করতেই দিঘায় জগন্নাথ মন্দির বানাচ্ছেন তিনি।" যদিও সেই পোস্টের কয়েক ঘণ্টা পর দিঘার মন্দিরে মমতার সঙ্গে হাসিমুখে আলোচনা করতে দেখা গেল দিলীপকে।
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যদিও পাল্টা জগন্নাথ ধাম না মন্দির, সেই বিতর্ক উসকে দিয়ে শুভেন্দু লেখেন, পারলে মন্দির লিখে তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হোক। দিঘায় সরকারি তথা জনগণের করের টাকায় এত বড় নির্মাণ করা যায় কি না, সে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতাদের সিংহভাগ। সেসবের মাঝেই স্ত্রীকে নিয়ে দিঘার মন্দিরে হাজির হলেন দিলীপ।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়












Click it and Unblock the Notifications