রাজ্যটা আফগানিস্তান হয়নি! ২০২১-এর নির্বাচনে তৃণমূল টের পাবে, পুলিশের অবস্থান ব্যাখায় বললেন দিলীপ

লুঠ, খুন হলে পুলিশকে দেখতে পাওয়া যায় না। এদিন সকালে চা চক্রে গিয়ে এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তাঁর অভিযোগ পুলিশ(police) বিজেপির লোককে দেখলেই তেড়ে আসে। কেন ত

লুঠ, খুন হলে পুলিশকে দেখতে পাওয়া যায় না। এদিন সকালে চা চক্রে গিয়ে এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তাঁর অভিযোগ পুলিশ(police) বিজেপির লোককে দেখলেই তেড়ে আসে। কেন তারা তৃণমূল(trinamool congress) নেতাদের চাকর-বাকরের মতো ব্যবহার করেন, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

আক্রমণের লক্ষ্য পুলিশ

আক্রমণের লক্ষ্য পুলিশ

এদিন দিলীপ ঘোষ পুলিশকেই বেছে নেন আক্রমণের লক্ষ্য হিসেবে। তিনি বলেন, পুলিশ অফিসাররা তৃণমূল নেতার বাথরুম পরিষ্কার করে দিচ্ছেন, ঘর পরিষ্কার করে দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, এই সব ঘুষ দিয়ে কিংবা নেতার সুপারিশে চাকরি পেয়েছেন বলেই এই পরিস্থিতি।

তৃণমূলের চামচা গিরি করছে পুলিশ

তৃণমূলের চামচা গিরি করছে পুলিশ

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন তৃণমূলের চামচা গিরি করছে পুলিশ। তাদের ন্যুনতম মানসম্মান টুকু নেই। রাজ্যের সর্বত্র এই পরিস্থিতি বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। এব্যাপারে তিনি মালঞ্চের ঘটনার কথা উল্লেখ করেছেন। সেখানে বিজেপি কর্মীদের মারা হয়েছে, কেস দেওয়া হয়েছে।

রাজ্যটা আফগানিস্তান হয়ে যায়নি

রাজ্যটা আফগানিস্তান হয়ে যায়নি

দিলীপ ঘোষ বলেন রাজ্যটা আফগানিস্তান হয়ে যায়নি। কেউ যদি মনে করেন পুজোপাঠ বন্ধ করে দেবেন, তা হবে না। ভারত কোনও দিনও তা স্বীকার করেনি। হানাদাররা এসেছে চলে গিয়েছে। যারা মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে, তারা ইতিহাস হয়ে গিয়েছে। তিনি বলেন, মানুষের হাতেই শেষ অস্ত্র আছে। তারাই শেষ কথা।

২০২১-এর ভোটে তৃণমূল টের পাবে

২০২১-এর ভোটে তৃণমূল টের পাবে

তিনি বলেন, সাধারণ মানুষ কী চাইছেন, তা ২০২১-এর নির্বাচনে তৃণমূল হারে হারে টের পাবে। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের পুলিশ নয়, ভোট হবে দিল্লির পুলিশকে দিয়ে। আর যদি কেউ দাদাগিরি করতে যায়, তাহলে রুলের মার জুটবে। তিনি বলেন, অনেকেই প্রশ্ন করছেন ভোট দিতে পারব তো? সেই সময় তিনি আশ্বস্ত করে বলেছেন, একশোবার পারবেন। কী করে ভোট করাতে হয় তা তিনি দেখিয়ে দেবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গের আগামীর ভোট দুর্নীতি, হিংসা থেকে মুক্তি দেওয়ার ভোট বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+