বেসুরো মুকুল পুত্র, দু একজন যাচ্ছে যাক, দলে কোনও প্রভাব পড়বে না, নাম না করেই উপেক্ষার বার্তা দিলীপের

বেসুরো মুকুল পুত্র, দু একজন যাচ্ছে যাক, দলে কোনও প্রভাব পড়বে না, নাম না করেই উপেক্ষার বার্তা দিলীপের

বিজেপি করতে গেলে হিম্মত থাকতে হয়। যাঁরা ফিরে যাচ্ছেন তৃণমূলে তাঁরা যান, দু একজন যাবেন।তাতে দলে কোনও প্রভাব পড়বে না। দলবদলী তৃণমূলীদের অবজ্ঞার সুরেই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য মুকুল পুত্রকে উদ্দেশ্য করেই দিলীপের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। কারণ শনিবার ফেসবুক পোস্টে বেসুরো পোস্ট দেখা গিয়েছে শুভ্রাংশু রায়ের।

বেসুরো মুকুল পুত্র

বেসুরো মুকুল পুত্র

বাংলায় বিজেপির শোচনীয় হারের পর অনেক দলবলুই ফের তৃণমূল কংগ্রেসের ফিরে যেতে চাইছেন। কেউ প্রকাশ্যেই ফেরার বার্তা দিয়েছেন আবার কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইঙ্গিত দিচ্ছে। গত শনিবার ফেসবুকে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিেয়ছিল। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, 'জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন।'

দিলীপের বার্তা

দিলীপের বার্তা

শুভ্রাংশু রায়ের এই ফেসবুক পোস্টের পরেই দিলীপ ঘোষ দলবদলুদের বার্তা দিেয়ছেন। সোমবার তিনি বলেছেন, বিজেপি করার জন্য হিম্মত থাকা দরকার। ভোটের আগে অনেেক বিজেপিতে যোগ দিয়েছেন। যেসব নেতাদের হিম্মত রয়েছেন তাঁরা থাকবেন। দু-একজন যাবেন, এ নিয়ে ভাবার কিছু নেই। দলে তার কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

সুর বদল একাধিক নেতার

সুর বদল একাধিক নেতার

ভোটের আগে একের পর এক হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা-মন্ত্রী-বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন ঘোষ, মিহির গোস্বামী, বৈশাখি ডালমিয়া থেকে একাধিক নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দেন। তাঁদের টিকিটও দিয়েছিল বিজেপি। কিন্তু মুকুল রায় আর শুভেন্দু অধিকারী ছাড়া কেউ ভোট বাক্সে তেমন খেল দেখাতে পারেননি। সেই দলে পড়েন মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও। তারপর থেকেই একাধিক দলবদলী তৃণমূলে ফিরতে চাইছেন বলে সূত্রের খবর।

মমতার বাড়িতে সোনালি গুহ

মমতার বাড়িতে সোনালি গুহ

বিজেপির হারের পরেই ফেসবুক পোস্টে তৃণমূলে ফেরার বার্তা দিয়েছিলেন একদা মমতা ঘনিষ্ঠ সাতগাছিয়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুহ। দিদি আমি ফিরতে চাই বলে ফেসবুকে বার্তা পাঠিেয়ছিলেন তিনি। গত শনিবার তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেও যান। যদিও দল থেকে চলে যাওয়া নেতাদের আর ফেরানো হবে কিনা তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে নেয়নি তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+