তিরুপতি মন্দিরে রাজ্যের জন্য প্রার্থনা দিলীপের, পাল্টা দিল তৃণমূল কংগ্রেসও
তিরুপতির মন্দিরে দিলীপ ঘোষ। এদিন সেখানে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যের জন্য শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি রাজ্যে রাজনৈতিক পরিবর্তনে জ্য তিনি সেখানে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন তিনি
তিরুপতির মন্দিরে দিলীপ ঘোষ। রবিবার সেখানে পুজোও দেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যের জন্য শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি রাজ্যে রাজনৈতিক পরিবর্তনে জন্যও তিনি সেখানে প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।
|
দিলীপ ঘোষের প্রার্থনা
দিলীপ ঘোষ তিরুপতির মন্দির থেকে ভিডিও বার্তা দেন। তিনি বলেন, সবার সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করছেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য শান্তি ও রাজনৈতিক পরিবর্তনের জন্য তিনি প্রার্থনা করেছেন। তিনি আরও বলেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে অশান্তি চলছে, ভগবান বালাজির আশীর্বাদে পশ্চিমবঙ্গে যেন শান্তি ফিরে আসে। উন্নয়নের পাশাপাশি রাজ্যে রাজনৈতিক পরিবর্তন যাতে হয় তার জন্যও প্রার্থনা করার কথা জানিয়েছেন।
|
নতুন বেশে দিলীপ ঘোষ
এদিন সকালে তিরুপতিতে যান দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন ঘনিষ্ঠ। দক্ষিণণী কায়দায় সাদা ধুতি আর সাদা শার্ট পরে পুজো দেন তিনি।

তৃণমূলের কটাক্ষ
এদিকে দিলীপ ঘোষের প্রার্থনা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেছেন প্রার্থনায় প্রথমেই থাকা উচিত ছিল উনার মাথাটা ঠিক করে দেওয়ার। খড়গপুরে নিজের বিধানসভা এলাকার মানুষ বিজেপিকে হারিয়েছে। ফলে ঈশ্বরও উনার সঙ্গে নেই।

দিলীপ ঘোষকে ক্ষ্যাপা ষাঁড় বলেছিলেন উদয়ন গুহ
দিন কয়েক আগে দিলীপ ঘোষকে ক্ষ্যাপা ষাঁড় বলে আক্রমণ করেছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। দিনহাটার পাঁচমাথার মোড়ে সিএএ বিরোধী সভায় তিনি বলেছিলেন, একটা ক্ষ্যাপা ষাঁড় রাস্তায় ঘুরলে যেমন বিপদ হতে পারে, দিলীপ ঘোষের মতো রাজনৈতিক নেতারাও যদি রাস্তায় ঘোরে, সাধারণ মানুষের বিপদ হতে পারে।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?











Click it and Unblock the Notifications