উৎসবকে নিয়ে রাজ্যে রাজনীতি পুলিশের, বিস্ফোরক দিলীপ ঘোষ

আর কিছুক্ষণ পরে অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো। তার আগে প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি রাজ্যবাসীর কাছে উৎসবের সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

আর কিছুক্ষণ পরে অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো। তার আগে প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি রাজ্যবাসীর কাছে উৎসবের সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনিও যে এই আয়োজনে অংশগ্রহণ করবেন, তাও স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ।

রাজনৈতিক কর্মকাণ্ড নয়, উৎসব

রাজনৈতিক কর্মকাণ্ড নয়, উৎসব

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি, বিজেপির তরফে বলা হয়েছে, অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এটা একটা উৎসব। তাই এই উৎসবে সামিল হতে দিলীপ ঘোষ রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন।

শাসকদলের নির্দেশে পুলিশের রাজনীতি

শাসকদলের নির্দেশে পুলিশের রাজনীতি

দিলীপ ঘোষের অভিযোগ, শাসকদলের নির্দেশে পুলিশ রাজনীতি করছে। রাতে একাধিক জায়গায়, তাদের ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শুধু লকডাউনের আগের রাতেই নয়, প্রস্তুতির সময়েও শাসকদলের নির্দেশে পুলিশ রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি। খড়গপুর সহ বিভিন্ন জায়গায় উৎসব আটকাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রাতর্ভ্রমণে বেড়িয়ে নিউটাউনে পুজো

প্রাতর্ভ্রমণে বেড়িয়ে নিউটাউনে পুজো

এদিন প্রাতর্ভ্রমণে বেড়িয়ে নিউটাউনে পুজো দেন দিলীপ ঘোষ। পরে সাংবাদিকদের সামনে ৫ অগাস্ট দিনটিতে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি করেন তিনি।

মানবেন লকডাউন

মানবেন লকডাউন

তবে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি এবং তাঁর দলের কর্মীরা লকডাউন মানবেন। সাড়াদিন বাড়িতে থেকে রাম মন্দির নির্মাণের শুভসূচনা প্রত্যক্ষ করবেন বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+