মেদিনীপুরে ৩৫ লক্ষ টাকা সমেত বিজেপি নেতা গ্রেফতার, মোদীর উদ্দেশ্যে কী বার্তা দিলেন অভিষেক?
মেদিনীপুরে লক্ষ লক্ষ টাকা সহ বিজেপি নেতা গ্রেফতারে রাজনৈতিক চর্চা চলছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বিজেপিকে আক্রমণ করলেন। প্রধানমন্ত্রীর মুখের কথা ধার করে বিজেপিকেই খোঁচা মারা হল সোমবার।
অভিষেক এদিন টুইটে লিখেছেন, মঞ্চে : না খাউঙ্গা,না খানে দুঙ্গা। মঞ্চের বাইরে : কালা পয়সা জমাউঙ্গা, অউর জমানে দুঙ্গা। রাজনৈতিকভাবে ভোটের আগে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২৫ তারিখ মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেদিনীপুরে সভা করেছেন। রাতে পুলিশ অভিযান চালিয়েছিল খড়্গপুরের একটি হোটেলে। সেখানে নগদ ৩৫ লক্ষ টাকা পাওয়া যায়। বিজেপি নেতা সমিত মন্ডলকে গ্রেফতার করা হয়েছে ওই ঘটনায়। সমিত মন্ডল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। শুধু তাই নয়, গতকাল মোদীর সভামঞ্চেও তাকে দেখতে পাওয়া যায়।
কেন অত নগদ টাকা বিজেপি নেতার কাছে ছিল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী ২৫ তারিখ মেদিনীপুর কেন্দ্রে ভোট রয়েছে। ভোটের আগে বিজেপি নগদ টাকা বিলি করবে। সেই কারণে ব্যাগ ভর্তি অত টাকা পাওয়া গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে।
On Stage: Na Khaunga Na Khane Doonga.
— Abhishek Banerjee (@abhishekaitc) May 20, 2024
Off Stage: Kaala Paisa Jamaunga Aur Jamaane Doonga!
Will PM @narendramodi stick to his words and take action against BJP leader Samit Mandal, caught with unaccounted cash worth ₹35 lakhs right after the PM’s meeting in Kharagpur yesterday? pic.twitter.com/WkF0SQQcQC
গতকালও প্রধানমন্ত্রী দুর্নীতি সম্পর্কে বক্তব্য রেখেছেন। তৃণমূলের দুর্নীতিকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করেছেন মোদী। ৪ জুনের পর নতুন করে দুর্নীতি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই দাবিও প্রধানমন্ত্রী জোর গলায় করেছেন। এদিকে ৩৫ লক্ষ টাকা সমেত গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা। দুর্নীতি নিয়ে ভাষণের পরেই বিজেপি নেতা গ্রেফতার। এই প্রচার শুরু করেছে তৃণমূল।
সেই বিষয়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খড়্গপুরে সভার পরেই সেখানে থাকা বিজেপি নেতা সমিত মন্ডল ৩৫ লক্ষ টাকা সমেত ধরা পড়েন। এখনও কি নিজের কথায় অনড় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications