বীরভূমে বাড়ির সামনে বোমাবাজিতে খুন বিজেপি নেতা
ফের রাজনৈতিক খুন বীরভম জেলায়। বীরভূম জেলার লাভপুর থানা এলাকায় খুন এক বিজেপি নেতা।
ফের রাজনৈতিক খুন বীরভম জেলায়। বীরভূম জেলার লাভপুর থানা এলাকায় খুন এক বিজেপি নেতা। বাড়ির সামনে খুন হয়েছেন ডালু সেখ নামের ওই বিজেপি নেতা। এদিন রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর।

অভিযোগ, বাড়ির সামনে বোমা মেরে ডালুকে খুন করা হয়েছে। জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের লোকজন খুন করেছে তাঁদের নেতাকে।
এই ঘটনার জেরে এলাকায় বিশাল উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নামে প্রচুর পুলিশ। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে খুনের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications