বিজেপিতে ভাঙন অব্যাহত, দল ছেড়ে রাজনীতিকে আপাতত বিদায় জানালেন অভিনেত্রী
“তখন রাজনীতিকেই প্রাধান্য দিয়েছিলাম, কাজকে তখন প্রাধান্য দিইনি। কিন্তু এখন কাজে মনোযোগ দিতে চাই। মনোযোগ দিতে চাই পরিবারেও।”
বিজেপিতে ভাঙন অব্যাহত সোমবার। রবিবার দল ছেড়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। তবে তিনি কোনও দলে যাবেন কি না, তা স্পষ্ট করেননি।
কাঞ্চনা বিজেপি ছাড়লেন
বিজেপি ছাড়া কথা ঘোষণার পাশাপাশি অভিনেত্রী কাঞ্চনা মৈত্র জানালেন, আপাতত রাজনীতিকে বিদায় জানালাম। কাজ ও পরিবারকে আরও সময় দিতে চাই। চাই রাজনীতি থেকে দূরে থাকতে। এই বার্তা দিয়েই কাঞ্চনা বিজেপি ছাড়লেন। তিনি অন্য কোনও দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেননি।

বিধায়কের পর অভিনেত্রী
কাঞ্চনা মৈত্র বলেন, কাজ ও পরিবারকে তিনি প্রায়োরিটি দিতে চান। ফেসবুকে কাঞ্চনা লেখেন, কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই পার্টি আর রাজনীতিকে আপাতত বিদায় জানালাম। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই সিদ্ধান্ত যে বিজেপিকে চাপে ফেলবে, তা স্পষ্ট। কেননা একদিন আগেই এক বিধায়ক দল ছেড়েছেন।

‘সক্রিয়ভাবেই বিজেপিতে ছিলাম’
এদিন বিজেপি ছাড়ার পর কাঞ্চনা আরও বলেন, আমি এখন কাজে মনোযোগ দিতে চাই। আমি খুব সক্রিয়ভাবেই বিজেপিতে ছিলাম। বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যথেষ্ট সময়ও দিয়েছিলাম। মাঠে নেমেই রাজনীতিটা করেছি। তখন রাজনীতিকেই প্রাধান্য দিয়েছিলাম, কাজকে তখন প্রাধান্য দিইনি। কিন্তু এখন কাজে মনোযোগ দিতে চাই। মনোযোগ দিতে চাই পরিবারেও।

কাজ বা দায়িত্ব যখন নেই...
পরিবার ও কাজে মনোযোগ দিতেই রাজনীতিকে বিদায় জানাচ্ছি। রাজনীতি থেকে দূরে সরে এসে কাজ ও পরিবারকে সময় দেওয়ার ইচ্ছে আছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হঠাৎ বিজেপি ছাড়লেন, দলের সঙ্গে কি কোনও সমস্যা হয়েছিল? দলের সঙ্গে সক্রিয়ভাবে থাকলেও তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। দলের বড় কোনও কাজও আমি করছি না। ফলে কাজ বা দায়িত্ব যখন নেই, সমস্যা, সমাধান বা সুবিধা কোনওটাই তো নেই।

বিজেপি গুরুত্ব দিচ্ছে না দলত্যাগকে
তাহলে কি অভিমান থেকে সরে এলেন দল থেকে? তার উত্তরে কাঞ্চনা মল্লিক বলেন, ওই যে বললাম, কাও নেই দায়িত্বও নেই, তাহলে থাকার মানেও নেই। এখন সংসার আর অভিনয়কেও অগ্রাধিকার দেব। রাজনীতি, বিদায়। তবে তাঁর দলত্যাগকে বিজেপি সেভাবে গুরুত্ব দিচ্ছে না। তাঁকে আর সেভাবে দেখা যাচ্ছিল না বলে জানায় বিজেপি।

একুশের নির্বাচনের পরে অপ্রাসঙ্গিক!
উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে টলি ও টেলি অভিনেতা-অভিনেত্রীদের দলে নিয়ে ভিড় জমিয়েছিল বিজেপি। কিন্তু একুশের নির্বাচনের পরে তাঁদেরকে আর সেভাবে দেখা যায়নি। অনেকেই ফরে শাসকদল তৃণমূলের দিকে ঝুঁকেছে। অনেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়েছে।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications