বুথ পিছু মদের জন্য পাঁচ হাজার টাকা খরচ করেছে বিজেপি? বড় হিসেব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করলেন সরাসরি। লোকসভা নির্বাচনের সময় মদের খরচের হিসেবও দিলেন তিনি৷ এই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতেও চর্চা শুরু হয়েছে।

সন্দেশখালি ছিল লোকসভা ভোটের আগে টাটকা রাজনৈতিক ইস্যু। বিজেপি লাগাতার তৃণমূলকে আক্রমণ করে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপি নেতারা আক্রমণ করেছেন সরাসরি। সেই সন্দেশখালি ইস্যুকেই হাতিয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhsishek banerjee

সন্দেশখালি প্রসঙ্গ টেনেই বিজেপিকেই কড়া আক্রমণ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি এদিন বলেছেন, " সন্দেশখালিতে চিত্রনাট্য সাজিয়ে বাংলাকে গোটা দেশের সামনে কলুষিত করার চেষ্টা হয়েছিল। আপনারা দেখেছেন সন্দেশখালির ২ নম্বর ব্লকের বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর বলেছেন, ভোটের দিন প্রতি বুথে বিজেপির মদের খরচ ছিল পাঁচ হাজার টাকা।"

এরপরেই মঞ্চ থেকে বড় অঙ্কের হিসেব দেন অভিষেক। লোকসভা নির্বাচনে রাজ্যের সব বুথ মিলালে বিজেপি মদের জন্য কত টাকা খরচ করেছিল? সেই হিসেব দিয়েছেন তিনি৷ অভিষেক বলেন, " বাংলায় মোট ৮০ হাজার বুথ রয়েছে৷ একটি বুথে পাঁচ হাজার টাকা খরচ হলে, নির্বাচনের দিন কেবল মদের পিছনেই ৪০ কোটি টাকা খরচ করেছে বিজেপি। বিজেপি মদ খাওয়াতে ৪০ কোটি টাকা খরচ করে। "

বাংলার প্রকল্পের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার। একশো দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, রাস্তার টাকা আটকে আছে৷ বিজেপি সরকারের মাধ্যমে বাংলা বরাবর বঞ্চনার শিকার৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থাকছেন। এই দাবি করেছেন অভিষেক৷

তিনি এদিন বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের একশো দিনের কাজের তিন হাজার ৭০০ কোটি সরাসরি ব্যাঙ্ক একাউন্টে পৌঁছে দিয়েছেন। আমরা গরিব মানুষের ভাতের জন্য তাদের পাশে দাঁড়াই৷" " কোনও ভদ্র মানুষ বিজেপি করে না। মদো মাতাল, চোর, চিটিংবাজরা বিজেপি করে৷" এই চরম কটাক্ষ করেছেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+