মোবাইল ট্যাপিংয়ের অভিযোগ বিজেপি প্রার্থী ভারতীর, কমিশনে দায়ের অভিযোগ
তাঁর মোবাইল ফোন ট্যাপ করা হচ্ছে বলে অভিযোগ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।
রচারে নেমেই বিস্ফোরক অভিযোগে সরব হলেন ভারতীয় ঘোষ। তাঁর মোবাইল ফোন ট্যাপ করা হচ্ছে বলে অভিযোগ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন এই আইপিএস। আইনজীবীর মাধ্যমে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও রাজ্যের নির্বাচন আধিকারিকের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছেন তিনি।

এদিন সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে কর্মিসভা করার পর দাসপুরে নির্বাচনের প্রচার করতে যাওয়ার আগে মাদপুর এলাকায় একটি মন্দিরে পুজো দেন ভারতী। তখনই জানান যে তিনি ফোন ট্য়াপিং বিষয়ে অভিযোগ জানিয়েছেন। বলেন, 'আমার যে মোবাইল ফোন সেটি ট্যাপ করা হচ্ছে। আমার আইনজীবীর মাধ্যমে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশে আমি সুরক্ষিত এবং আমি নির্বাচনে লড়াই করব। আমার ফোন যে ভাবে ট্যাপ করা হচ্ছে তা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি।'
প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ দাসপুরের সোনা মামলায় অভিযুক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে এখন গ্রেফতার করতে পারবে না রাজ্য পুলিশ। নির্বাচনের লড়াইয়ে নেমেই ভারতী ঘোষ তাই রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন।












Click it and Unblock the Notifications