'৫ লক্ষ চাকরি রেডি', বাম-বিজেপি-কংগ্রেস কেস ঠুকে আটকে দিচ্ছে, বিরোধীদের ঘাড়ে দায় চাপালেন মমতা
তাঁর সরকার চাইছে বেকার যুবক-যুবতীদের চাকরি দিতে। কিন্তু বিজেপি সিপিএম চাকরি হোক, চাইছে না। টুক করে কেস ঠুকে দিচ্ছে। এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের সভামঞ্চ থেকে শিল্প, উন্নয়ন, চাকরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্য বাজেটে পাঁচ লক্ষ সরকারি কর্মীর কর্ম সংস্থানের বার্তা দিয়েছেন তৃণমূল সরকার। এদিন আরামবাগের মঞ্চ থেকেও এই কথা বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্প হবে। চাকরি হবে। বেকার যুবক-যুবতীদের কাজ হবে। কিন্তু সিপিএম বিজেপি সেই চাকরি হোক, চাইছে না।

চাকরি না হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের দিকেই বল ঠেলে দিলেন। সিপিএম বিজেপি মামলা করে দিচ্ছে। সেই কারণে চাকরি হচ্ছে না। এমনই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় "তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। পুলিশে ৬০ হাজার নিয়োগ হবে। প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে৷ যেই আমরা রেডি করছি, তেমনি টুক করে একটা কেস ঠুকে দিচ্ছে। হাসতে হাসতে বলছে চাকরিটা করতে দেব না।"
বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করবেন না৷ বিজেপি সিপিএমের প্রতি এমনই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষকদের পদ খালি করা হচ্ছে চাকরি দেওয়ার সম্পূর্ণ চেষ্টা হচ্ছে। কিন্তু বিজেপি সিপিএমের জন্য চাকরিতে নেওয়া সম্ভব হচ্ছে না। মামলা করে ফেলছে তারা। আসলে চাকরি পেলে বিজেপি সিপিএমের সমস্যা হবে। এমনই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।
বিরোধীদের প্রতি বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাহস থাকলে রাস্তায় নেমে রাজনীতির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গণতন্ত্রের রাজনীতি করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় স্তরে চাকরিতে কত দুর্নীতি হয়, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ তবে কোনও কিছুতে তিনি বাধা দেন না। মানুষ কাজ করে উপার্জন করবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, "মনে রাখবেন চাকরি বাকরি আটকাতে নেই।"












Click it and Unblock the Notifications