বিজেপি প্রার্থী লিফলেট বিলি করে তৃণমূলের হয়ে প্রচারে, পুরভোটের আগে অর্জুন-গড়ে অস্বস্তি
বিজেপি প্রার্থী লিফলেট বিলি করে তৃণমূলের হয়ে প্রচারে, পুরভোটের আগে অর্জুন-গড়ে অস্বস্তি
বিজেপির অস্বস্তি বেড়েই চলেছে পুরভোটের আগে। উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে বিজেপির তিন জন প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। তা নিয়ে জল্পনা তো ছিলই, এবার বিজেপির প্রার্থী অস্বস্তি বাড়ালেন। অর্জুন-গড়ে বিজেপির প্রার্থী লিফলেট বিলি করে জানিয়ে দিলেন, তাঁকে নয় ভোট দিন তৃণমূলকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রার্থীর লিফলেট-প্রচার, হতবাক বিজেপি
ভাটপাড়া পুরসভার দু-নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর রবীন্দ্র সিংয়ের এই ভূমিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভাটপাড়া এলাকাজুড়ে। ভাটপারাড় পুরসভার দু-নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বিদায়ী পুরপ্রশাসক গৌপাল রাউত। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হন রবীন্দ্র সিং। কিন্তু তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশের পর যে ভূমিকা নিয়েছেন প্রচারে, তাতে হতবাক বিজেপি।

অর্জুন-গড় ভাটপাড়ায় অন্য ছবি
অর্জুন-গড় ভাটপাড়ায় দেখা গেল এক অন্য ছবি। নিজের ওয়ার্ডে প্রচারে নেমে লিফলেট বিলি করলেন। তাতে যা লেখা আছে, তা দেখে তাক লেগে যাওয়ার খাপ। তিনি পোস্টার বিলি করছেন বিদায়ী পুরপ্রশাসকের সমর্থনে। সেখানে লেখা রয়েছে তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা। এই ঘটনায় নড়েচড়ে বসেছে বিজেপি। কিন্তু সবটাই তাদের হাতের বাইরে চলে যাচ্ছে।

ভোট লড়ছেন না, লিফলেট-প্রচারে প্রার্থী
বিজেপির প্রার্থী রবীন্দ্র সিং জানিয়েছেন, মনোননয়ন প্রত্যাহার করতে পারছে না তিনি। কারণ মনোনয়ন প্রত্যাহারের দিন পেরিয়ে গিয়েছে। ফলে লিফলেট ছড়িয়ে তিনি জানিয়ে দিলেন, ভোট লড়ছেন না। কিন্তু কেন প্রার্থী হওয়ার পর রণেভঙ্গ। তার উত্তরে রবীন্দ্র সিং জানান, আমি এলাকায় যে কাজ করব বলে চিন্তা করেছিলাম, তা ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী গোপাল রাউথ করে দিয়েছেন।

তৃণমূলের সঙ্গে মিলেমিশে বিজেপি প্রার্থী
রবীন্দ্রের কথায়, এলাকাবাসী বলছেন, আমি আর গোপালবাবু একসঙ্গে মিলে যেন কাজ করি। আমরা একসঙ্গে কাজ করলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আমি সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, গোপালবাবুর বিরুদ্ধে না দাঁড়িয়ে তাঁর সমরথনে প্রচার করব। সেইমতো লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিলি করব। আমরা তাই গোপালবাবু আরও ভালো কাজ করুন, আরও উন্নয়ন করুন এলাকার।

বিজেপি প্রার্থীর ভূমিকাকে স্বাগত তৃণমূল প্রার্থীর
২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিদায়ী পুরপ্রশাসক গোপাল রাউথ। তিনি বলেন, এবার জোর করে তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল। আমিও শুনেছি বিজেপি প্রার্থী লিফলেট বিলি করে বলছেন বিদায়ী পুর প্রশাসক ভালো কাজ করেছেন। আমরা তাঁর হয়ে প্রচার করব, ভোটে লড়ব না। আমি ওনাকে স্বাগত জানাব।

বিজেপিতে ভাঙনের পর প্রার্থীর ভোলবদল
সম্প্রতি অর্জুন সিংয়ের গড়ে তাঁর তিন আত্মীয় বিজেপি ছেড়েছেন। অর্জুন সিংয়ের ভগ্নিপতি প্রাক্তন বিধায়ক সুনীল সিং, ভাইপো সৌরভ সিং এবং সুনীল-পুত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর প্রার্থী স্বয়ং বেঁকে বসলেন। বিজেপি মনে করছে, তৃণমূলের এসবই হচ্ছে সীমাহীন সন্ত্রাসের ফলে।












Click it and Unblock the Notifications