ভোট ব্যস্ততাতেও আদালতে হাজিরা! সেলিব্রিটি প্রার্থী নিয়ে নিজের মত জানালেন লকেট

ভোটপ্রচারে ব্যস্ততার মধ্যেও আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা। তাই সেখানেই বাদ গেল না ভোট নিয়ে আলোচনা।

ভোটপ্রচারে ব্যস্ততার মধ্যেও আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা। তাই সেখানেই বাদ গেল না ভোট নিয়ে আলোচনা।
এদিন বারাসত আদালতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বলেন, সেলিব্রিটিরা ভোট ক্যাচার না হয়ে মানুষের কথা শুনুক।

ভোট ব্যস্ততাতেও আদালতে হাজিরা! সেলিব্রিটি প্রার্থী নিয়ে নিজের মত জানালেন লকেট

বিজেপির এই সেলিব্রিটি প্রার্থী অনেকদিন ধরেই রাজনীতিতে মিশে গিয়েছেন। তিনি বললেন সেলিব্রিটিদের মুখ ব্যবহার করে ভোট নেওয়া হয়। তারপর তাঁদের কার্যত বসিয়ে রাখা হয়। নেতারা টাকা পয়সা নয়ছয় করেন। লকেট চট্টোপাধ্যায় বলেন, তিনি চান এটা যেন না হয়। সেলিব্রিটিরা সোচ্চার হয়ে মানুষের কথা বলুক।

এরপরেই লকেট চট্টোপাধ্যায় চলে যান পুরোপুরি রাজনীতির কথায়। তিনি বলেন ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে পারেননি। তাই তিনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, বসিরহাটের দাঙ্গার কথা ভোলাতে মমতা বন্দ্যোপাধ্যায় নুসরতের মতো প্রার্থীকে দিয়ে গিমিক করছেন। তাঁর মতে বসিরহাটে তৃণমূলের এমন একজন প্রার্থীকে দরকার ছিল যিনি নির্বাচিত হলে বসিরহাটকে হিংসামুক্ত করতে পারবেন। তাঁর মতে নুসরত রাজনীতিটাই জানেন না।

রামনবমী এবং মহরমে অস্ত্র মিছিল নিয়েও মন্তব্য করেন লকেট। তিনি বলেন, এই দুই ধর্মীয় শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল করলে সন্ত্রাস হয় না। তাঁর মতে সন্ত্রাস হয় অন্য জায়গায়। মুখ্যমন্ত্রীর মুখে বিজেপিকে হ্যাঙারের মধ্যে ঢুকিয়ে দেব মন্তব্যের সমালোচনা করেন লকেট। এপ্রসঙ্গে বিদায়ী সাংসদ তাপস পালে ঘরে ছেলে ঢুকিয়ে দেব মন্তব্য টানেন তিনি। সেই সঙ্গে তুলনা করে লকেট বলেন, মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীকে হ্যাঙারে ঢুকিয়ে দেব। এই মন্তব্য তাদের কাছে লজ্জার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+