অক্সিজেন পেয়ে গিয়েছে বঙ্গ বিজেপি, ফুল টিমের সাংগঠনিক বৈঠকে তৈরি পঞ্চায়েতের রণনীতি

অক্সিজেন পেয়ে গিয়েছে বঙ্গ বিজেপি, ফুল টিমের সাংগঠনিক বৈঠকে তৈরি পঞ্চায়েতের রণনীতি

নবান্ন অভিযান থেকে বঙ্গ বিজেপি অক্সিজেন পেয়ে গেল। তাই কালক্ষেপ না করে উজ্জীবিত বিজেপি নেমে পড়ল সংগঠন মজবুত করার কাজে। রবিবার সাংগঠনিক বৈঠক শুরু করল রাজ্য বিজেপি। দুদিন ধরে চলবে এই বৈঠক। এই দুদিনের বৈঠক থেকে রাজ্য বিজেপির ভবিষ্যতের কার্যপ্রণালী নিরূপণ করবে। প্রাক পঞ্চায়েত নির্বাচনের প্রচারের রূপরেখাও তৈরি করবে তারা।

ভবিষ্যতের রণনীতি তৈরিতে বিজেপির বৈঠক

ভবিষ্যতের রণনীতি তৈরিতে বিজেপির বৈঠক

রবিবার ও সোমবার রাজ্য বিজেপির নেতারা মিলিত হচ্ছেন। এই বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রী পর্যবেক্ষক সুনীল বনসল, পূর্ণ সময়ের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহ পর্যবেক্ষক অমিত মালব্য, আশা লাকড়া প্রমুখ। এই বৈঠকে বিজেপি ভবিষ্যতের রণনীতি তৈরি করে ফেলবে। রাজ্য নেতৃত্বকে গাইডলাইন দেওয়া হবে এই বৈঠক থেকে। জেলায় জেলায় কোন আঙ্গিকে চলবে প্রচার তাও নিরূপণ হবে।

প্রচারের আলোয় থেকেছে বিজেপির নবান্ন অভিযান

প্রচারের আলোয় থেকেছে বিজেপির নবান্ন অভিযান

বিজেপির নবান্ন অভিযান হয়েছে ১৩ সেপ্টেম্বর। তার পর সেই অভিযানের রেশ তারা সপ্তাহভর জাগিয়ে রাখতে সম্ভবপর হয়েছে। প্রচারের আলোয় থেকেছে বিজেপির নবান্ন অভিযান। এদিনও সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া-রা নবান্ন অভিযানে আহতদের বাডিতে বাড়িতে গিয়ে প্রচায়ের নির্যাসটুকুও কুড়িয়ে নিয়েছে। আগের দিনই গিয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তার আগে গিয়েছিলে সুকান্ত মজুমদার-রা। থানায় থানায় বিক্ষোভ অভিযান হয়েছিল।

সংগঠনকে শক্তিশালী করার রণকৌশল বিজেপির

সংগঠনকে শক্তিশালী করার রণকৌশল বিজেপির

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপি যে উত্তাপ ছড়াতে সমর্থ হয়েছে, বিজেপিকর্মী-সমর্থকরা যেভাবে উজ্জীবিত হয়েছেন, সেই ধারা বজায় রাখতে। রেশ ধরে রাখতে মরিয়া নেতারা সময় নষ্ট না করেই ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী করার রণকৌশল সাজাতে তৎপর হয়ে উঠেছে। দুদিনের সাংগঠনিক সভায় তাঁরা মিলিত হচ্ছেন।

বিজেপির সাংগঠনিক বৈঠক নয়া নেতৃত্ব

বিজেপির সাংগঠনিক বৈঠক নয়া নেতৃত্ব

রবিবার থেকে শুরু হয়েছে বিজেপির সাংগঠনিক বৈঠক। সোমবারও তা চলবে। কলকাতার আইসিসিআর হলে বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির সাংগঠনিক নেতারা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে সুনীল বনসল বাংলার সংগঠনের দায়িত্ব নিয়েছেন। তাঁর রিপোর্ট পেয়েই পূর্ণ সময়ের পর্যবেক্ষক করা হয়েছে মঙ্গল পাণ্ডেকে। একইসঙ্গে অমিত মালব্যের সঙ্গে সহকারী পর্যবেক্ষক করা হয়েছে আশা লাকড়াকে।

বিজেপির ফুল টিম ভবিষ্যতের পরিকল্পনায়

বিজেপির ফুল টিম ভবিষ্যতের পরিকল্পনায়

নতুন পর্যবেক্ষক ও সহকারী পর্যবেক্ষক দায়িত্বে আসার পর এটাই প্রথম সাংগঠনিক বৈঠক হতে চলেছে। সেদিক দিয়ে তাঁদের সঙ্গে বঙ্গ বিজেপির নেতৃত্বের পরিচয় পর্ব সম্পন্ন করাও একটা উদ্দেশ্য। একুশের নির্বাচনের ব্যর্থতার পর ফুল টিম নিয়ে এই প্রথম বৈঠক হল বিজেপির। এক কথায় বঙ্গ বিজেপির ফুল টিম আলোচনা করে স্থির করবে আসন্ন পঞ্চায়েত ও ২০২৪-এর রোডম্যাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+