বুলবুলের তাণ্ডবলীলার পর এবার ত্রাণ বণ্টন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপির

বুলবুলের তাণ্ডবলীলার পর এবার ত্রাণ বণ্টন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপির

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবলীলার পর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ ও পুনরুদ্ধারের কাজ তদারকির জন্য মুখ্য সচিব রাজীব সিনহার নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করেছেন। এবার ত্রাণ বণ্টনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করল বিজেপি।

বুলবুলের তাণ্ডবলীলার পর এবার ত্রাণ বণ্টন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপির

এই বিষয়ে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে মঙ্গলবার রাজ্য বিজেপি জানিয়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি পরিদর্শনের পর যে রিপোর্ট তারা তারা সংগ্রহ করছেন তার প্রতিলিপি কেন্দ্র সরকারের কাছেও পাঠানো হবে। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পুনরুদ্ধারের কাজ জারি রাখার নির্দেশের পাশাপাশি এই দুর্যোগ মোকাবিলার সাথে সাথে কোনও রাজনৈতিক দল যাতে ফায়দা তুলতে না পারে সেই বিষয়েও জেলা প্রসাশনকে সতর্ক করেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, গত শনিবার বিজেপি নেতা সব্যসাচী দত্ত ও অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য বিজেপির একটি বিশেষ প্রতিনিধি দল উপকূলবর্তী ঘূর্ণিঝড় কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করতে যান। বুলবুলের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণাতে সর্বাধিক লক্ষ্য করা যায়।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সদ্য তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানকারী সব্যসাচী দত্ত ত্রাণ বণ্টন প্রসঙ্গে তৃণমূল সরকারের তুলোধোনা করেন। মঙ্গলবার এই প্রসঙ্গে তৃণমূলকে একহাত নিয়ে বলেন, "আমার সামনে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে ত্রাণ বণ্টন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করতে দেখি। বর্তমানে আপনি যদি তৃণমূল কর্মী হন তবেই আপনি ত্রাণ পাবেন এবং নাহলে এত বড় বিপর্যয়ের পরেও কিছুই পাবেন না।"

অন্যদিকে প্রধানমন্ত্রীর নির্দেশের পর বুধবার রাজ্যের বুলবুল প্রভাবিত অঞ্চল পরিদর্শন আসতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+