এখনও নিজের হাতে কাপড় কাচেন! হঠাৎ বিমান বসুর প্রশংসা শুভেন্দুর মুখে
মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে ফের একবার 'মহাজোটে'র ডাক বিরোধী দলনেতার। শুধু তাই নয়, ফের একবার বিমান বসুর প্রশংসাও এদিন শোনা গেল তাঁর মুখে। এমনকি ফ্রন্ট চেয়ারম্যান যেভাবে এখনও জীবন কাটান তাই তুলে ধরলেন নন্দীগ্রামের এই বিধায়ক।
আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতিতে শুভেন্দু থেকে সুজন চক্রবর্তী জড়িয়ে বলে বিস্ফোরক দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। আর এহেন অভিযোগের জবাব দিতে বসে একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী।

আমার সঙ্গে পলিটিক্যাল ডিফারেন্স রয়েছে
বৃহস্পতিবার এই সন্ধ্যায় এই বিষয়ে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, আমার সঙ্গে পলিটিক্যাল ডিফারেন্স রয়েছে। বিমান বসু এখনও নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন। তবে এই সমস্ত রাজনীতি হারিয়ে গিয়েছে বলে এদিন দাবি করেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, পলিটিক্যাল বাড়ির ছেলে হওয়ার সুবাদে প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, তপন শিকদারকে সামনে থেকে দেখেছেন বলে দাবি করেন তিনি। আগের রাজনীতি এবং এখনকার রাজনীতির অনেক পার্থক্য আছে বলেও মন্তব্য বিরোধী দলনেতার।

মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে
তবে কোন রাজনৈতিক দল কি করবে জানি না তবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তৃণমূল সরকারকে বিসর্জন দেবে। যে হারাতে পারবে তাঁকে ভোট দেবে। আর প্রমাণ হয়ে গিয়েছে বলেও দাবি বিরোধী দলনেতার। আগামিদিনেও তাই হবে। তবে মানুষ যাতে গণতান্ত্রিক ভাবে ভোট দিতে পারেন সেই দায়িত্ব আমাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। গণ আন্দোলনের পথেও হাঁটার ডাক। বিরোধী দলনেতার মতে, আগে মমতা বন্দ্যোপাধ্যায় যাক। এরপর ভাবা যাবে।

মানুষ একত্রিত হয়ে গিয়েছে
তবে মহাজোটের কথা বলছেন শুভেন্দু? এই প্রসঙ্গে বিজেপি নেতার মত, তা কখনই বলতে পারি না। আদর্শগত ভাবে কখনই সিপিএম কিংবা কংগ্রেসের সঙ্গে মিল নেই বিজেপির। তবে বিজেপি বাংলায় এখনও টেস্টেটড হয়নি। তবে বাংলার মানুষ তৈরি বলে দাবি করেন বিরোধী দলনেতা। তবে কংগ্রেস কিংবা সিপিএম টেস্ট করে বাংলার মানুষ রিজেন্ট করেছে বলে দাবি তাঁর। তবে তৃণমূল টাকা নিয়ে চাকরি দিয়েছে। তবে মানুষ একত্রিত হয়ে গিয়েছে বলে দাবি বিজেপি নেতার। ভোট তৃণমূলকে দেবে না।












Click it and Unblock the Notifications