Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার সরকার ফেলে দিয়ে ১৭ হাজার নিয়োগের ব্যবস্থা, নবান্ন অভিযানের হুঁশিয়ারি বিকাশরঞ্জনের

মমতার সরকার ফেলে দিয়ে ১৭ হাজার নিয়োগের ব্যবস্থা, নবান্ন অভিযানের হুঁশিয়ারি বিকাশরঞ্জনের

মমতা বন্দ্যোপাধ্যায়কে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নেত্রী বলেই ক্ষান্ত থাকলেন না সিপিএমের আইনজীবী নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। কলকাতার প্রাক্তন মেয়র শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে ছুড়ে ফেলার ডাক দিলেন তিনি। মমতার বন্দ্যোপাধ্যায়কে প্রত্যুত্তরে তিনি জানালেন চাকরিপ্রার্থীদের নিয়ে নবান্ন অভিযান করতে তিনি প্রস্তুত।

বিকাশরঞ্জন মমতাকে পাল্টা দিলেন ভিডিও বার্তায়

বিকাশরঞ্জন মমতাকে পাল্টা দিলেন ভিডিও বার্তায়

সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে মুখ্যমন্ত্রী এদিন আসানসোলের সভা থেকে বলেছিলেন বলেন, বিকাশবাবু একের পর এক মামলা করেছেন। আর তার ফলে আদালত নিয়োগ বন্ধ করে দিচ্ছে। ওনার তো অর্থের কোনও অভাব নেই। কিন্তু ভুগতে হচ্ছে আপনাদের। আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনারা চাকরি আটকেছেন আপনাদেরই চাকরিতে নিয়োগের অনুমতি আনতে হবে কোর্ট থেকে। আর কোর্ট অনুমতি দিলেই নিয়োগ হয়ে যাবে। তার পরিপ্রেক্ষিতেই এদিন এক ভিডিও বার্তায় গর্জে ওঠেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

চাকরিপ্রার্থীদের পাঠালে তাদের নিয়ে নবান্ন অভিযান!

চাকরিপ্রার্থীদের পাঠালে তাদের নিয়ে নবান্ন অভিযান!

সিপিএমের আইনজীবী নেতা তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৭ হাজার পদে তিনি বেআইনি নিয়োগ হয়েছে। যাঁরা যোগ্য নন, তাঁদের নিয়োগপত্র দিয়েছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে। যোগ্য প্রার্থীরা আদালতে গিয়েছেন। আমি আদালতে যাইনি। তাঁদের হয়ে সওয়াল করেছি আমি। সওয়াল করাটা আমার নৈতিক দায়। দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করা আমরা দায়িত্ব বলে আমি মনে করিষ তিনি বলেন, মুখ্যমন্ত্রী বাড়িতে লোক পাঠালে আমি তাঁদের নিয়েই নবান্ন অভিযান করব।

নবান্নের ১৪ তলা থেকে মমতাকে সরিয়ে ১৭ হাজার চাকরি

নবান্নের ১৪ তলা থেকে মমতাকে সরিয়ে ১৭ হাজার চাকরি

বিকাশবাবু বলেন, এই ১৭ হাজার চাকরি যদি দিতে হয়, উনি নবান্ন থেকে সরে যান। আমরা গিয়ে নিয়ম মেনে মেধার ভিত্তিতে ১৭ হাজারকে চাকরি দেব। যে পরিমাণ শূন্যস্থান ঘোষণা করা হয়েছে নোটিশে, তা আরও বেশি। তিনি সেইসব পদে নিয়োগ না করে ভয় দেখাচ্ছেন। চাকরিপ্রার্থীদের বলছেন, তোমরা মামলা প্রত্যাহার করে নাও, বিকাশবাবুর বাড়ি যাও। আমার কোনও আপত্তি নেই, আপনারা আসুন। আপনাদের নিয়েই আমি নবান্ন অভিযান করব। নবান্নের ১৪ তলা থেকে ওনাকে সরিয়ে দিয়ে যুক্তিসঙ্গতভাবে ১৭ হাজার চাকরির বন্দোবস্ত করব।

মুখ্যমন্ত্রী হয়ে গোটা প্রশাসনটাকে দুর্নীতিগ্রস্ত করেছেন মমতা

মুখ্যমন্ত্রী হয়ে গোটা প্রশাসনটাকে দুর্নীতিগ্রস্ত করেছেন মমতা

বিকাশরঞ্জনের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গোটা প্রশাসনটাকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছেন। সেজন্যই তাঁর বিরুদ্ধে আমাদের লড়তেই হবে। তিনি যতই দুঃখ পান, যতই কান্নাকাটি করুন, এই ১৭ হাজার দুর্নীতিগ্রস্তরই চাকরি যাবে। যাঁরা চাকরি দিয়েছেন তাঁদের সাজা হবে। এই সাজা প্রাপ্তি থেকে তিনিও বাদ যাবেন না।

আসানসোলের সমাবেশে কী বলেছিলেন মমতা

আসানসোলের সমাবেশে কী বলেছিলেন মমতা

আসানসোলের সমাবেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি গতকালই কথা বলেছি চাকরিপ্রার্থীদের সঙ্গে। পুরো বিষয়টিই কোর্টের অধীনে চলে গিয়েছে। আমার হাতে কিছু নেই। কোর্ট অর্ডার দিলেই আপনারা চাকরি পাবেন। আপনাদের জন্য আমার ১৭ হাজার চাকরি প্রস্তুত আছে। কিন্তু আমার হাত-পা বাঁধা। আমি নিয়োগ করতে পারছি না। এমনকী আমি আরও পাঁচ হাজার চাকরির বন্দোবস্ত করেছি, সেটাও দিতে পারছি না। আপনারা যাঁরা মামলা করেছেন, তাঁরা বিকাশবাবুকে বলুন, যেভাবে নিয়োগ বন্ধ করিয়েছেন, পুনরায় নিয়োগের অনুমতি আনতে। কোর্ট বললেই আমি চাকরির নিয়োগপত্র দিয়ে দেব। কিন্তু কোর্ট না বললে আমি কী করব!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+