পিএনবি প্রতারণা নিয়ে মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মমতার

এটা হিমশৈলের চূড়া মাত্র। মোদীর নোট বাতিলের সময় এই ব্যাঙ্ক প্রতারণা আরও বেড়েছে। এই ভাষাতেই নীরব মোদীর প্রতারণা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এটা হিমশৈলের চূড়া মাত্র। মোদীর নোট বাতিলের সময় এই ব্যাঙ্ক প্রতারণা আরও বেড়েছে। এই ভাষাতেই নীরব মোদীর প্রতারণা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ, এই প্রতারণায় আরও ব্যাঙ্ক জড়িয়ে রয়েছে।

পিএনবি প্রতারণা নিয়ে মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মমতার

পশ্চিমবঙ্গে চিটফান্ড প্রতারণা মামলাই হোক কিংবা ২০১৬-র ভোটের আগে নারদা কাণ্ড, কোনও কিছুই প্রভাব ফেলতে পারেনি পশ্চিমবঙ্গের ভোটে। তাঁর দলের সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও চক্রান্তের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-র নভেম্বরে নোটবাতিল ঘোষণার সময় থেকেই চড়া ভাষায় তার প্রতিবাদ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিএনবি প্রতারণা কাণ্ডের পর সেই প্রতিবাদে আরও জোর পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পিএনবি প্রতারণা নিয়ে মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মমতার

টুইট বার্তায় তৃণমূল নেত্রী দাবি করেছেন, সামনে ১১ হাজার কোটির জালিয়াতি ধরা পড়লেও, তা হিমশৈলের চূড়া মাত্র। এরকম অনেক ব্যাঙ্কের সঙ্গেই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অনেক ব্যাঙ্ককে জড়িয়েই এই প্রতারণা করা হয়েছে। নোট বাতিলের সময় এই প্রতারণা আরও বাড়ে বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের দাবি করেছেন তিনি।

নোট বাতিলের সময় বেশ কিছু ব্যাঙ্ক আধিকারিকদের পরিবর্তন করা হয়েছিল। পরিবর্তন করে কাদের আনা হয়েছিল, তা নিয়ে তদন্তের দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+