ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ভোটার তালিকা থেকে মোট ৫০ হাজার নাম বাদ পড়েছে। আগে ৪৭ হাজার বাদের সঙ্গে নতুন করে ৩ হাজার নাম যুক্ত হয়ে মোট এই সংখ্যায় পৌঁছেছে।
ভবানীপুর কেন্দ্রের ১৪ হাজার ১৫৪টি বিবেচনাধীন নাম যাচাই করেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারপতিরা। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, এই প্রক্রিয়ায় আরও তিন হাজারের বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে।

২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, যা ধাপে ধাপে অতিরিক্ত তালিকা আকারেও আসে। রাজ্যে এই প্রক্রিয়ায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে বিবেচনাধীন ৬০ লক্ষাধিক নাম থেকে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন বাদ যান। সবচেয়ে বেশি নাম কাটা পড়েছে মুর্শিদাবাদ থেকে। এই ৯১ লক্ষ বাদ পড়া নামের মধ্যে ভবানীপুরের ৫০ হাজার ভোটারও রয়েছেন।
নিজের কেন্দ্রের এত ভোটারের নাম বাদ পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখানে প্রার্থী, বারবার সরব হয়েছেন। তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন এবং প্রয়োজনে আবারও শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, ভবানীপুরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ইস্যুতে সংখ্যালঘু তত্ত্ব তুলে রাজনৈতিক ফায়দা লুঠতে চাইছেন বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
-
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েই বাদ যাওয়া নাম নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার -
পশ্চিমবঙ্গ কংগ্রেস প্রার্থী তালিকায় বড় রদবদল ৭টি বিধানসভা কেন্দ্রে -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের









Click it and Unblock the Notifications