ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন
প্রায় ১৩ বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন সারদা কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেন। বুধবার কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের হাতে থাকা তার সর্বশেষ দুটি মামলায় জামিন মঞ্জুর করেছে। হাইকোর্টের এই নির্দেশের পর বৃহস্পতিবারই সুদীপ্তর কারামুক্তির সম্ভাবনা।
মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে জামিন মামলার শুনানি শেষ হয়। তারপর রায়দান ছিল স্থগিত। সুদীপ্ত সেন আবেদনে জানান, এক দশক আগে চার্জশিট পেশ হলেও মামলার নথি তিনি হাতে পাননি।

আইনজীবী সাবির আহমেদ জানান, ২০১৩ সালে আর্থিক অনিয়ম প্রকাশ্যে আসার পর সারদার বিরুদ্ধে ৩৮৯টি মামলা হয়েছে। ২০১৩ সালের ২৭ এপ্রিল বিধাননগর উত্তর থানায় রুজু হওয়া এক মামলায় সুদীপ্ত গ্রেফতার হন। তখন থেকে তিনি জেলেই আটক রয়েছেন।
রাজ্য পুলিশের হাতে থাকা ৩০৮টি মামলার মধ্যে সুদীপ্ত সেন দুটি বারাসত থানার মামলায় এতদিন আটকে ছিলেন, যেগুলিতে জামিন হয়নি। সিবিআই ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে ৭৬টি মামলা হাতে নিলেও, তাদের চারটি মামলায় সুদীপ্ত আগেই জামিন পেয়েছেন। এতদিনে বিচার শুরু না হওয়ায় হাইকোর্ট রাজ্যকে প্রশ্ন তোলে।
এই দুই মামলায় জামিন পাওয়ায় সুদীপ্ত সেনের জেল থেকে বের হওয়ার আর কোনো আইনি বাধা রইল না। আদালত কিছু শর্ত আরোপ করলেও, সারদায় অভিযুক্ত সুদীপ্ত সম্ভবত বৃহস্পতিবারই জেল থেকে মুক্তি পাবেন।
-
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েই বাদ যাওয়া নাম নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার -
পশ্চিমবঙ্গ কংগ্রেস প্রার্থী তালিকায় বড় রদবদল ৭টি বিধানসভা কেন্দ্রে -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের









Click it and Unblock the Notifications