পুলিশ হেফাজতে গুরুতর অসুস্থ ভাঙড় আন্দোলনের নেতা অলীক, ভর্তি কলকাতার হাসপাতালে
ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল বারুইপুর আদালত। শনিবারের এই নির্দেশের পর রবিবার সকালেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল বারুইপুর আদালত। শনিবারের এই নির্দেশের পর রবিবার সকালেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে কলকাতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয় রেডস্টার নেতা অলীক চক্রবর্তীকে।

এদিন তাঁকে কলকাতার এক বেসপকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর প্যানক্রিয়াস ও লিভারের সমস্যা ছিল। চিকিৎসা করাতেই তিনি ভিনরাজ্যে গিয়েছিলেন। সেই অবস্থায় তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর আইনজীবী শনিবার আদালতে এই অসুস্থতার গ্রাউন্ডেই জামিনের আবেদন করেছিলেন।
কিন্তু বিচারক জামিনের আবেদন খারিজ করে ধৃত রেডস্টার নেতার পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক। পাশাপাশি তাঁর চিকিৎসাও চালানো হবে বলে জানানো হয় আদালতের পক্ষ থেকে। এদিন অলীক চক্রবর্তী অসুস্থতা অনুভব করলে তাঁকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থার কথা চিন্তা করে কলকাতায় রেফার করা হয়। এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ৩১ জুন অর্থাৎ বৃহস্পতিবার রাতে তাঁকে ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সমানে থেকে গ্রেফতার করা হয় ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে। তার বিরুদ্ধে মোট ৬৭টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। এর মধ্যে ৪১টি মামলায় সরাসরি অভিযুক্ত অলীক চক্রবর্তীর, বাকি ২৬টি মামলায় তাঁর নাম রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ।












Click it and Unblock the Notifications