Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বাংলাদেশের একাধিক বাঙ্কার, বন্দুক তাক করে বসে বিজিবি! কী চাইছে ওরা?

India-Bangladesh: ক্রমশ টেনশন বাড়ছে ভারত-বাংলাদেশ সীমান্তে! বিশেষ করে গত কয়েকদিনে কাঁটাতার লাগানো নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে নজিরবিহীন সংঘাত দেখা গিয়েছে। শুধু তাই নয়, কাঁটাতার না থাকায় অবাধে ভারতে ঢুকে বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে যাচ্ছে। আর তা নিয়ে গত কয়েকদিন আগে ভারত-বাংলাদেশ সীমান্তে মালদহের সুখদেবপুর গ্রাম একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল।

বাংলাদেশিরা নজিরবিহীন ভাবে ভারতীয়দের দিকে ধেয়ে আসে। এমনকি ভারতের ভূখণ্ডে দাঁড়িয়ে ভারতীয়দের হুঙ্কার পর্যন্ত দিতে শোনা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীমান্তে (India-Bangladesh) সাইন্ড গ্রেনেড পর্যন্ত ফাটাতে বাধ্য হয় বিএসএফ। আর এরপর থেকেই উত্তাল পরিস্থিতি। ওই এলাকায় বাড়ছে টেনশন।

Bangladesh

India-Bangladesh: সীমান্তের ওপারে বিজিবীর বাঙ্কার

এর মধ্যেই সীমান্তের ওপারে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি একাধিক বাঙ্কার তৈরি করেছে বলে দাবি। এলাকার কৃষকরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় উত্তেজনা আছে। বিএসএফ কড়া নজর রাখছে। অন্যদিকে সীমান্তের গা ঘেষে বিজিবি একাধিক বাঙ্কার তৈরি করেছে বলেও দাবি স্থানীয় মানুষজনের। শুধু তাই নয়, সেখানে একেবারে আধুনিক অস্ত্র হাতে জওয়ানরা ভারতের দিকে তাক করে বসে আছে বলেও দাবি।

বলে রাখা প্রয়োজন, ইউনূস সরকার ইতিমধ্যে বাহিনীকে 'সাউন্ড গ্র্যানেড' ব্যবহারে অনুমোদন দিয়েছে। অন্যদিকে মালদহের ওই এলাকার কৃষকরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় বহু বছর ধরে চাষ করছেন। কিন্তু এমন পরিস্থিতি আগে কখনও হয়নি। এমনকি বেড়া দেওয়ার সময় বিজিবির জওয়ানরা গুলি করে দেওয়ার হুমকি পর্যন্ত তাঁদের দিয়েছে বলে অভিযোগ।

বলে রাখা প্রয়োজন, শুধু তাই নয়, বিজিবির বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষজন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুজায়ী, বাঙ্কারে বসে থাকা বাংলাদেশি সেনারা অনুপ্রবেশকারীদের বিভিন্ন ভাবে উৎসাহিত করে। যাতে তারা ভারতীয় জমিতে ঢুকে ফসল কেটে নিয়ে যায়।

India-Bangladesh: মুখোমুখি বিএসএফ-বিজিবি

এই অবস্থায় মালদার মহদীপুর সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের সোনা মসজিদ এলাকায় বিএসএফ ও বিজিবির বৈঠক করল। উপস্থিত বিএসএফের মালদা সেক্টর এর ডিআইজি অরুন কুমার গৌতম ও বর্ডার গার্ড বাংলাদেশের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবলে সহ বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা। সীমান্ত উত্তেজনা কমানো নিয়ে বৈঠক হয়।

যা খবর, বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এমনকি সীমান্ত সংঘাত নিয়েও চর্চা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিমান্ত এলাকায় কৃষকরা ছাড়া আর কেউ যাবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+