বাংলার জন্য মঙ্গলকামনা, নৈহাটিতে বড়মা-র মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নৈহাটিতে বড়মা-র মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার দুপুরে তিনি নৈহাটি পৌঁছান। এরপর মন্দিরে পুজো দেওয়া হয়। এবারের বিধানসভা উপনির্বাচনে ছয়টি আসনেই তৃণমূল কংগ্রেস জিতেছে। ভোট ব্যাঙ্কে তৃণমূলের শক্তি আরও বাড়ল।

গত ১৩ তারিখ রাজ্যের ছটি আসনে উপনির্বাচন ছিল। নৈহাটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে। বড়মার মন্দিরে ভোটের দিন পুজো দিয়েছিলেন তৃণমূল প্রার্থী। মন্দিরে কেন ওই দিন সাধারণ মানুষের পুজো দেওয়ার অধিকার নেই! অথচ তৃণমূল প্রার্থীর আছে! তাই নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে নৈহাটির মানুষ তৃণমূলের পক্ষেই ভোটের রায় দিয়েছে।

mamata banerjee

নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে জয়ী হয়েছিলেন। গতকাল সোমবার নৈহাটির বিধায়ক জানিয়েছিলেন, বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রী পুজো দিতে যাবেন। সেই কথা মতোই মঙ্গলবার দুপুরের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটিতে গেলেন। আগে থেকেই আয়োজন সম্পূর্ণ ছিল। মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়।

ব্যারিকেড করে রাখা হয় বেশ কিছুটা এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য বহু সাধারণ মানুষ অপেক্ষা করছিল। এদিন বেলা তিনটের পরে মুখ্যমন্ত্রীর কনভয় গিয়ে পৌঁছায় বড়মার মন্দিরের সামনে। গাড়ি থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে হাঁটেন মুখ্যমন্ত্রী। সে সময় আশেপাশের মানুষদের উদ্দেশ্যে হাত নাড়েন, নমস্কার করেন তিনি।

সামনে থেকে ভিতর পর্যন্ত নীল রংয়ের কার্পেট পাতা হয়েছিল। তার উপর দিয়েই মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথ করা হয়। শাড়ি, মিষ্টি নিয়ে বড়মার মন্দিরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপর পুজো দেন তিনি। নির্বাচনে ছটি আসনেই জয় পেয়েছে তৃণমূল। সে কারণে দলনেত্রী নিজেও যথেষ্ট খুশি। রাজ্যের মানুষের মঙ্গলকামনা প্রার্থনা করেছেন তিনি পুজো দিয়ে।

কালীপুজোয় নৈহাটির বড়মা -কে দেখতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। বড়মা জাগ্রত। সাধারণ মানুষদের তিনি ফেরান না। এই কথা প্রচারিত রয়েছে বহু সময় আগে থেকেই। সেই হিসেবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছে গেলেন বড়মা- র মন্দিরে। মন্দির চত্বর ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। মন্দিরের পূজারীদের সঙ্গেও কথা বললেন তিনি।

ভোট তৃণমূলের পক্ষে রায় দেওয়ার জন্য মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বড়মার মন্দিরে পুজো দিয়ে গিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, এলাকার বিধায়ক সনৎ দে সহ অন্যান্য তৃণমূল নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+