সোনাজয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক যোগ দিলেন বিজেপিতে, মেহতাব ক্ষত কি মুছতে পারবেন দিলীপরা
সোনাজয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক যোগ দিলেন বিজেপিতে, মেহতাব ক্ষত কি মুছতে পারবেন দিলীপরা
বিজেপিতে যোগ দেওয়ার পরের দিনই দল ছেড়েছিলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হুসেন। এবার আরও এক ক্রীড়াবিদ যোগ দিলেন বিজেপিতে। এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক বৃহস্পতিবার যোগ দেন বিজেপিতে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

২০০৫ সালে এশিয়ার গেমসে সোনা দিতেছিলেন পিঙ্কি প্রামাণিক। পরের বছর কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলে তিনি। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। আপাতত সেদিকে মন না দিয়ে রাজনীতিতেই মননিবেশ করতে চান বলে জানিয়েছেন পিঙ্কি প্রামাণিক।

কয়েকদিন আগে আরেক ক্রীড়া ব্যক্তিত্ব বিজেপির মুখ পুড়িয়েছে। প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বিজেপিেত যোগ দিয়েছিলেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তিনি সোশ্যাল মিডিয়ায় জানান বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আপাত বিজেপির সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক রাখতে চাননা বলে ফেসবুকে পোস্ট করেন মেহতাব
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য পুরো ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেছিলেন। তৃণমূলের চাপে পড়েই মেহতাব বিজেপি ছেড়েছেন বলে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications