Bengal Weather: বাংলার ১০ জেলায় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি! ১১ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি চলছে রাজ্যে। তার মধ্যে কোথাও আবার আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতরের (Bengal Weather) পূর্বাভাস আগামী ৪৮ ঘন্টায় রাজ্য জুড়ে বৃষ্টিপাত হবে। তবে তার মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে অন্তত ১১ টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিকেল থেকে সন্ধের মধ্যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব মেদিনীপুরের, মালদহ, হুগলি, হাওড়ায় বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া (Bengal Weather) হয়েছে।

এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।


আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। অন্যদিকে পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত আর উত্তর দক্ষিণ অফ-শোর অক্ষরেখা রয়েছে গুজরাত থেকে কেরল উপকূল পর্যন্ত।












Click it and Unblock the Notifications