বাংলাকে জাতীয় শিল্প হাব গড়ে তোলার প্রস্তাব বাজেটে, কর্মসংস্থানের দিশা কোন কোন ক্ষেত্রে
বানতলা চর্মনগরী, হাওড়া, হলদিয়া, ডানকুনি, রঘুনাথপুর, কল্যাণীর মতো জায়গায় শিল্প পরিকাঠামোয় জোর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে কর্মসংস্থানমুখী বাজেট বলে বর্ণনা করেছেন। বলেছেন কর্ম সৃষ্টি করাই সরকারের কাজ। সেই চেষ্টাই করা হয়েছে এবারের বাজেটে। বুধবার পেশ করা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেটে উল্লেখ করা হয়েছে শিল্প ও কর্মসংস্থানের কথা।

বানতলা লেদার কমপ্লেক্স
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, বানতলা চর্মনগরী, হাওড়া, হলদিয়া, ডানকুনি, রঘুনাথপুর, কল্যাণীর মতো জায়গায় শিল্প পরিকাঠামোয় জোর দেওয়া হয়েছে। এইসব শিল্প হাবে বিনিয়োগ টানতে পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। বানতলা লেদার কমপ্লেক্সে তিন লক্ষ কর্মসংস্থান হয়েছে। আরও ২.৬ লক্ষ কর্মসংস্থান হবে এখানে।

হলদিয়া, ডানকুনি, রঘুনাথপুর ও কল্যাণী
হলদিয়া, ডানকুনি, রঘুনাথপুর ও কল্যাণী শিল্প হাবগুলিতে সংযোগকারী করিডোর তৈরি হবে। তাতে আশেপাশের এলাকায় প্রচুর অনুসারি শিল্প হবে। সেই সমস্ত শিল্পে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ থাকছে বলে জানানো হয়েছে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। পুরুলিয়ার রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী প্রকল্পে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। সেখানে দেড় লক্ষ চাকরি সুনিশ্চিত করা হয়েছে।

অন্যতম বড় শিল্প সংস্থান দেউচা পাচামিতে
বাজেট ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, রাজ্যের অন্যতম বড় শিল্প সংস্থান হতে চলেছে দেউচা পাচামিতে। সেই কাজ সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেউচা পাচামি শুরু হলে দেড় লক্ষাধিক কর্মসংস্থান হবে। সেইসঙ্গে হাওড়ার শিল্প পরিকাঠামো নতুন করে সাজিয়ে তোলার লক্ষ্যমা্ত্রাও রাখা হয়েছে।

হাওড়া শিল্পাঞ্চলের পরিবেশ ফেরাতে জোর
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, হাওড়া শিল্পাঞ্চলের পরিবেশ ফের আগেকার জায়গা ফিরিয়ে আনতে আমাদের সরকার সচেষ্ট। হাওড়ায় নতুন করে ঢালাই পার্ক, হোসিয়ারি হাব তৈরি হবে। মুখ্যমন্ত্রী এ জন্য ব্যক্তিগতভাবেও উদ্যোগ গ্রহণ করছেন। পরিকাঠামোর অভাবে যেগুলি বাইরের রাজ্যে চলে গিয়েছিল তা ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ছোটে ও মাঝারি শিল্প ক্ষেত্রে বাংলা
একইসঙ্গে বলা হয়েছে ছোটে ও মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই সেক্টরে ইতিমধ্যে ৯০ লক্ষ ইউনিট গড়ে উঠেছে রাজ্যে। সেখানে ব্যাপক হারে কর্মসংস্থান হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে এই ক্ষেত্রে ব্যাঙ্ক ঋণের পরিমাণ ১.১৫ লক্ষ কোটিতে পৌঁছেছে। বাংলাকে জাতীয় লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

সিটি গ্যাস ডিস্ট্রিবিউটর প্রকল্প
সিটি গ্যাস ডিস্ট্রিবিউটর প্রকল্প স্থাপনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যে। এই প্রকল্পে গৃহস্থালী, শিল্পক্ষেত্র ও বাণিজ্যক্ষেত্রে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত জ্বালানি সরবরাহের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। এই প্রকল্পে ১৬২৭১ কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং প্রচুর কর্মসংস্থান তৈরি হবে।

হাওড়াকে প্রা্চ্যের শেফিল্ড তকমা ফেরাতে
বাজের বক্তৃতায় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, হাওড়াকে প্রা্চ্যের শেফিল্ড বলা হত। সেই খ্যাতি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর রাজ্যের বর্তমান সরকার। নতুন করে ঢালাই শিল্পের পুনরুত্থানে ফাউন্ড্রি পার্ক গড়ে তোলা হয়েছে। সরকারি সহায়তায় হোসিয়ারি পার্ককে পুনরায় রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। আইটি শিল্পেও নজিরবিহীন বিনিয়োগ এসেছে বলে জানানো হয়ে বাজেট বক্তৃতায়।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications