ব্রিগেডের রং এবার গেরুয়া, রাত পোহালেই কলকাতায় উঠতে চলেছে 'মোদী ঝড়'!

রাত পোহালেই প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ৷ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে রাজ্য়ে মেগা প্রচারে আসছেন নরেন্দ্র মোদী৷ তাঁর নিরাপত্তায় যাতে কোনও ফাঁকফোকর না থাকে, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন৷ শনিবারই ব্রিগেড-সহ ধর্মতলা ময়দানের একাংশের দখল নেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ৷ পাশাপাশি, এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে তৎপর রয়েছে লালবাজারও৷

উত্তরবঙ্গের কর্মী সমর্থকরা আজ থেকেই চলে আসবেন

উত্তরবঙ্গের কর্মী সমর্থকরা আজ থেকেই চলে আসবেন

আগামীকাল ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সভামঞ্চ ও সভাস্থল খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতারা। এল ই ডি দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ ওয়াল। উত্তরবঙ্গের কর্মী সমর্থকরা আজ থেকেই চলে আসবেন বলে জানিয়েছেন নেতারা। তাঁদের থাকা খাওয়ার জন্য় বিশেষ ব্য়বস্থা করা হয়েছে।

সভামঞ্চে চমক দিতেও তৈরি বিজেপি

সভামঞ্চে চমক দিতেও তৈরি বিজেপি

সভামঞ্চে চমক দিতেও তৈরি বিজেপি। জানা গেছে মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকবেন ব্রিগেড সভায়। পাশাপাশি অক্ষয় কুমারও থাকবেন আগামীকালের সভামঞ্চে। এদিকে আজ সকালে বিজেপিতে যোগদান করেছেন দীনেশ ত্রিবেদী। কাল মোদীর সভায় দেখা যেতে পারে তাঁকে। পাশাপাশি রাজীব শুভেন্দুও থাকতে পারেন আগামীকালের সভামঞ্চে। সূত্রের খবর দিল্লির সাংসদ গৌতম গম্ভীরকেও সভামঞ্চে থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমূখ।

মোদীর ব্রিগেড সমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত

মোদীর ব্রিগেড সমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত

এদিকে কলকাতা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ লালবাজার সূত্রে খবর, রবিবার পাঁচ হাজারেরও বেশি পুলিশকর্মী উপস্থিত থাকবেন ব্রিগেডে৷ সকাল থেকেই ট্র্যাফিক সামলানোর দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার চারজন আধিকারিক৷ সঙ্গে থাকবেন কলকাতা পুলিশের ডিজি সেন্ট্রাল রূপেশ কুমার এবং ডিসি সাউথ সুধীর কুমার নীলকান্ত-সহ কলকাতা পুলিশের আধিকারিকরা৷ মোতায়েন রাখা হবে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকেও৷ নিরাপত্তার বন্দোবস্তের উপর সর্বক্ষণ নজর রাখতে লালবাজার থেকে সরাসরি মনিটরিং করা হবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+