প্রতিটি বুথই 'স্পর্শকাতর', রাজ্যে আসছে আরও ২০০ কোম্পানি আধা সামরিক বাহিনী

ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে আরও তীব্র হচ্ছে ভারী বুটের শব্দ। নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনীতে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে গোটা বাংলা। নির্বাচনের প্রথম ধাপের আগে রাজ্যে আসছে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এর আগে কোনও দিন মোতায়েন করা হয়নি। এর থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, এ বারের নির্বাচনে যেকোনও রকম সন্ত্রাসকে কঠোর হাতে দমন করতে চায় কমিশন।

১০০ শতাংশ বুথই স্পর্শকাতর

১০০ শতাংশ বুথই স্পর্শকাতর

জানা গিয়েছে ১০০ শতাংশ বুথই স্পর্শকাতর ধরে এগোচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যে প্রথম দুই দফায় ৬০টি আসনে নির্বাচন হচ্ছে। বুথের বাইরে আধা সামরিক বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবেন। পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখতে বুথের দুশো মিটার পর্যন্ত এলাকা থাকবে আধা সেনার অধীনে।

বুথ পিছু ৬ থেকে ৮ জন জওয়ান

বুথ পিছু ৬ থেকে ৮ জন জওয়ান

২৫ মার্চের মধ্যে এই অতিরিক্ত বাহিনীর রাজ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০টি বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে থাকা বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে আধা সামরিক বাহিনীও। বুথ পরিচালনার পাশাপাশি তারা এরিয়া ডমিনেশনের কাজেও বহাল থাকবে। প্রথম দফায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে মোট ৩০টি আসনে ভোট হবে, সব মিলিয়ে ১০ হাজার ২৮৮টি বুথে। মাও অধ্যুষিত এই আসনগুলিতে বুথ পিছু ৬ থেকে ৮ জন জওয়ান মোতায়েন রাখতে চাইছে কমিশন।

আরও ২০০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে

আরও ২০০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে

এবার আগের নির্বাচনের চেয়ে বাহিনীর ঘনত্ব অনেক বেশি। বর্তমানে বাহিনীর ২৯৫ কোম্পানি বাহিনী চলে এসেছে কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিনে আরও ২০০ কোম্পানি রাজ্যে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট গ্রহণের আগে আরও বাহিনী আসার সম্ভাবনা রয়েছে রাজ্যে।

প্রতিটি কেন্দ্রে ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন!

প্রতিটি কেন্দ্রে ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন!

কমিশন সূত্রে খবর প্রথম দফায় প্রতিটি কেন্দ্রে ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৮ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে বুথের বাইরের অংশে রাজ্য পুলিশকে কাজে লাগানো হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+