Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengal Panchayat Election 2023: ইমপিচমেন্ট প্রক্রিয়ায় যেতে হয়! রাজীব সিনহার পাশে দাঁড়িয়ে মন্তব্য মমতার

West Bengal Panchayat Election 2023: এভাবে সরানো যায় না নির্বাচন কমিশনারকে! এজন্যে ইমপিচমেন্ট করতে হয়। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার পাশে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজীব সিনহার নিয়োগ সংক্রান্ত কাগজ ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল ( West Bengal Panchayat Election 2023) সিভি আনন্দ বোস। আর তা নবান্নে ফিরিয়ে দেওয়া হয়েছে খবর। এই অবস্থায় কমিশনার পদে রাজীব সিনহার থাকা নিয়ে প্রশ্ন উঠছে!

রাজীব সিনহার পাশে দাঁড়ালেন মমতা

যদিও সেই সমস্ত জল্পনা খারিজ করে দিলেন প্রশাসনিক প্রধান। আজ বৃহস্পতিবার বিহার উড়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। আগামীকাল ( West Bengal Panchayat Election 2023) শুক্রবার বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। আর বিহার উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনারের পাশে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বলেন, আমাদের কাছে এমন কোনও খবর নেই। তবে এমন কোনও ঘটনা আগে হয়নি হবেও না। উনিই কমিশনারকে অনুমোদন দিয়েছিলেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া হয়নি। তবে কমিশনারের পদটি সাংবিধানিক পদ বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। ফলে কমিশনার পদ থেকে সরাতে ইমপেচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় হয় বলে মন্তব্য প্রশাসনিক প্রধানের। ফলে পুরো প্রক্রিয়াটি খুবই কঠিন বলেও মন্তব্য তাঁর।

অন্যদিকে শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন হয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ত্রিপুরার অশান্তির কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর কথাতে চারটে বুথে অশান্তি হয়েছে। আর সেখানেও দুজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি।

রাজীব সিনহার পাশে দাঁড়ালেন মমতা

তবে যেভাবে সমস্ত এজেন্সি ঝাঁপিয়ে পড়েছে তাঁর তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নাম না করে বিরোধীদেরও তীব্র সমালোচনার করেন তিনি। তাঁর কথাতে, যত আমাদের ঘাঁটাবে, যত অসম্মান করবে, রাজনৈতিক ভাবে না পেরে বিভিন্ন এজেন্সি দিয়ে যা খুশি করছে। মানুষ এর জবাব দেবে।

তবে মুখ্যমন্ত্রী এদিন যেভাবে কমিশনার রাজীব সিনহার পাশে দাঁড়িয়েছেন তা নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। একেবারে একযোগে শাসকদলকে আক্রমণ শানিয়েছে বিজেপি সহ বিরোধীরা। মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে রেখেছে বলেও দাবি তাঁদের। তবে নিয়োগ সংক্রান্ত কাগজ রাজ্যপাল ফেরত নেওয়ার বিষয়ে কমিশনারর রাজীব সিনহাও কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+