ক্রেতা সুরক্ষা মামলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগী হল রাজ্য
ক্রেতা সুরক্ষা মামলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগী হল রাজ্য
ক্রেতা সুরক্ষা সম্পর্কিত মামলাগুলি সহজে নিষ্পত্তি করতে বিশেষ উদ্যোগী রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তর। সেই লক্ষ্য নিয়ে রাজ্যে বাড়ানো হয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। সেইসঙ্গে ন্যাশনাল কমিশনও স্থায়ী ভাবে যাতে রাজ্যে আদালতের ব্যবস্থা করতে পারে তারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ক্রেতা সুরক্ষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। তিনি বলেন, এখন থেকে শিয়ালদায় কোর্টেও ক্রেতা সুরক্ষা সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি করা যাবে। ন্যাশনাল কমিশন আগামী ৬ জানুয়ারী কলকাতায় আসছে বলে জানান তিনি। মন্ত্রী আরো বলেন, ক্রেতা সুরক্ষা সংক্রান্ত সমস্ত অভিযোগের নথিভুক্ত আসানসোল ও শিলিগুড়িতেও করা যাবে সেখানকার সার্কিট বেঞ্চে।
রাজারহাটে ক্রেতা সুরক্ষা ভবনে একটা কোর্ট চলছে।
ন্যাশনাল কমিশন চাইলে ওই ভবনে তাদের ব্যাবস্থা করে দেওয়া হবে বলে জানান সাধন পান্ডে। উল্লেখ্য, ক্রেতা সুরক্ষা দপ্তরের অধীনস্থ ৩০ টা রিজিউনাল অফিস রয়েছে রাজ্যে। আরও ১০ টা সাব রিজিউনাল অফিস করা হবে বলে এদিন ঘোষণা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications